এক্সপ্লোর

IND vs BAN 2nd Test: দু'দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার, রবিবারও বৃষ্টিতে বিঘ্ন হবে ভারত-বাংলাদেশ টেস্ট?

India vs Bangladesh 2nd Test: ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি।

কানপুর: গ্রিন পার্কে আয়োজিত হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দুই ম্যাচের টেস্টে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট (IND vs BAN 2nd Test)। তবে এই ম্যাচে এখনও পর্যন্ত কোন ব্যাটার বা বোলার নন, একমাত্র নায়ক বা খলনায়ক হয়ে উঠেছে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভার বল করা গেলেও, দ্বিতীয় দিন, শনিবার তো এক বলও গড়াল না। রবিবার কেমন থাকবে আবহাওয়া? ওইদিনও কি ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?

আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের হতাশই করবে। পূর্বাভাস অনুযায়ী আজ রাতে কানপুরে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালও। সকাল ৯.৩০-টার দিকে রবিবার ৬১ শতাংশ বৃষ্টি হওয়ার কথা। তবে বেলার দিকে বৃষ্টি খানিকটা ধরতে পারে। ১২.৩০টার দিকে আবহাওয়ার খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় মাত্র ২৪ শতাংশই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব আনন্দদায়ক কোনও খবর কিন্তু নেই। তৃতীয় সেশনের সময় অর্থাৎ ২.৩০ টার দিকে ফের একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে মন্দের ভাল এই যা, দ্বিতীয় দিনের মতো রবিবার অন্তত গোটা দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাবে না, এই আশা করা যায়। তবে খুব বেশি ওভার যে খেলা সম্ভব হবে না, তা কার্যত নিশ্চিত। তবে রবিবার বৃষ্টি হলেও, Accuweather খানিকটা আশার আলো দেখাচ্ছে। সোমবার ও মঙ্গলবার, অর্থাৎ ম্যাচের শেষ দুই দিন আকাশ পরিস্কার থাকার পূর্বাভাস রয়েছে। তাই শেষ দুইদিন কোনওরকম বিঘ্ন ছাড়া গোটা দিনের খেলা হবে বলে আশা করা যায়। অবশ্য পরিবেশের ওপর কারুর নিয়ন্ত্রণ নেই। তাই এই বিষয়ে নিশ্চয়তা অন্তত দেওয়া যায় না।

 

শেষমেশ এই ম্যাচে আদৌ কোনও ফলাফল সম্ভব হয় কি না, ভারতীয় দল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারে কি না বা ওপার বাংলার দল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে জয় পায় কি না, তা সময়ই বলবে।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টাকার ছয়লাপ! এবার থেকে আইপিএল ম্যাচ খেলার জন্যও টাকা পাবেন ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget