এক্সপ্লোর

IND vs BAN: রোহিতের ক্যাচ মিসে হ্যাটট্রিক হাতছাড়া, দোষারোপ নয়, 'সবটা খেলারই অঙ্গ', মত বোলার অক্ষরের

Axar Patel: ম্যাচের নবম ওভারে অক্ষর পটেলের বলে তানজ়িদ ও মুশফিকুরকে আউট করার পরের বলেই জাকির আলি ক্যাচ তুললেও তা তালুবন্দি করতে পারেননি রোহিত র্শমা।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) দুরন্ত বোলিং পারফরম্যান্সে নজর কেড়েছেন হর্ষিত রানা, মহম্মদ শামি, অক্ষর পটেলরা (Axar Patel)। এই তারকা ত্রয়ীই নিজেদের মধ্যে ১০ উইকেট ভাগাভাগি করে নেন। পাঁচ উইকেট নেন শামি। তবে এই ম্যাচে অক্ষর পটেলও দারুণ কৃতিত্ব গড়তে পারেন। হ্যাটট্রিকের বড় সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু তা হল না। এক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মাকেই (Rohit Sharma) কাঠগড়ায় তোলা হচ্ছে। 

ম্যাচের নবম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর পটেল (Axar Patel)। তানজ়িদ হাসান ও মুশফিকুর রহিমকে আউট করেছিলেন তিনি। ঠিক পরের বলেই জাকের আলির স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন। অক্ষর সমে সকলেই ধরে নিয়েছিলেন যে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক সম্পূর্ণ করছেন অক্ষর। তবে স্লিপে দাঁড়ানো রোহিত সহজ ক্যাচ ফেলে দেন। হতাশ দেখায় অক্ষরকে। 

তবে অক্ষর হতাশ হলেও গোটাটাকে খেলার অংশ বলেই বাড়তি গুরুত্ব দিতে নারাজ। তারকা স্পিনারকে ইনিংসের ফাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মাঠে তো অনেককিছু হয়েছে। তানজ়িদ আউট কি না, সেটাই আমি বুঝতে পারিনি। কেএল আপিল করায় উইকেট পাই। তারপর দ্বিতীয় সাফল্য আসে। তৃতীয় বলে একবার তা ব্যাটের কাণায় লাগার পরেই আমার মনে হয়েছিল এই তো এবার হ্যাটট্রিক হয়েই গেল। আমি তো হ্যাটট্রিক উদযাপন করাও শুরু করে দিয়েছিলাম। তবে তারপর দেখি...কোনও ব্যাপার নয়। এগুলোও তো খেলার অঙ্গই। অনেককিছু হয় ওই গোটা ওভারটায়।'

তবে অক্ষর রাগ না করলেও, এই সুযোগ হাতছাড়া করার প রোহিত নিজেই হতাশ হয়ে ক্ষমা চেয়ে নেন। বাংলাদেশ ইনিংসের নবম ওভার। বল করছিলেন অক্ষর পটেল। তাঁর ওভারের পরপর ২ বলে ফিরে যান তাঞ্জিদ হাসান ও মুশফিকুর রহিম। পরের বলে জাকেরের ক্যাচ প্রথম স্লিপে ফেলে দেন রোহিত। তারপরই হতাশায় তাঁকে মাটি চাপড়াতে দেখা যায়। অক্ষর ততক্ষণে হতাশায় মুখ ঢেকেছেন। তাঁর দিকে প্রথমে হাত তুলে, তারপর হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন রোহিত। অক্ষর গোটা ম্যাচে আর কোনও উইকেট পাননি। ভারতীয় ফাস্ট বোলাররাই ম্যাচে সিংহভাগ উইকেট নেন। 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে আগুন ঝরাচ্ছেন শামিরা, NCA-তে ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন বুমরা 

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget