এক্সপ্লোর

IND vs ENG 4th Test: লাঞ্চের আগে তিন ওভারেই পড়ল দুই উইকেট, দ্বিতীয় ইনিংসে ৩১০ রানে পিছিয়ে ভারত

India vs England: ম্যাঞ্চেস্টারে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ভারতীয় দল ইংল্যান্ডের থেকে আপাতত ৩১০ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে আট উইকেট।

ম্যাঞ্চেস্টার: লাঞ্চের আগে মাত্র তিন ওভার ব্যাট করতে হত। লক্ষ্য ছিল কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফেরা। সামনে ৩১১ রানের লিড। তবে ভারতীয় দল এক নয়, ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) দ্বিতীয় ইনিংসে তিন ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলল। খাতা খোলার আগেই টপ অর্ডারের দুই বাঁ-হাতি ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন। চতুর্থ দিনের লাঞ্চে ভারতের স্কোর এক রানের বিনিময়ে দুই উইকেট। ৩১০ রানে আপাতত পিছিয়ে টিম ইন্ডিয়া।

দিনের প্রথম সেশনটা কিন্তু পুরোপুরিই ইংল্যান্ডের দখলে গেল আর সম্ভবত ম্যাচও। ওল্ড ট্রাফোর্ডের পিচে এমনিই বাউন্সের তারতম্য দেখা গিয়েছে। সেখানে তিনশোর অধিক রানে পিছিয়ে থাকার অর্থ ভারতীয় দল ম্যাচে অনেকটাই পিছিয়ে। তবে এমন পরিস্থিতিতে শুরুতেই যশস্বীর আগ্রাসী ব্যাটিং এবং রাহুলের জমাটি রক্ষণে ভর করে টিম ইন্ডিয়া একটা ভাল শুরুর আশা করছিল। পাহাড়প্রমাণ রানে পিছিয়ে থেকে শুরুটা ভাল করা টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তবে ক্রিস ওকসের (Chris Woakes) বলে যশস্বী স্লিপে খোঁচা দিয়ে ফিরলেন। জো রুট প্রথমে বল তালুবন্দি করতে না পারলেও, তা মাটিতে পড়ার ঠিক আগেই ধরে নেন। প্রথম ইনিংসে অর্ধশতরান করা সুদর্শন তো বুঝতেই পারলেন না তিনি বল ছাড়বেন কী খেলবেন। এই করতে গিয়েই বল তাঁর ব্যাটে লেগে দ্বিতীয় স্লিপের হাতে চলে যায়। ভারতীয় দল কোনওরকমে বাকি দুই ওভারে এক রান করে লাঞ্চে সাজঘরে ফেরেন। বর্তমানে যে টিম ইন্ডিয়া ম্যাচে অনেকটাই পিছিয়ে, তা বলাই বাহুল্য।

এর আগে দিনের শুরুতে সকালে অবশ্য ভারতীয় দল শুরুটা মন্দ করেনি। বেন স্টোকস ও লিয়াম ডসনের পার্টনারশিপ বেশিদূর এগোয়নি। তাঁরা ১৯ রান যোগ করার পরই ডসনকে সাজঘরে ফেরান যশপ্রীত বুমরা। এমন পরিস্থিতিতে ভারতীয় দল আশা করছিল এবার অবশেষে হয়তো ইংল্যান্ডকে তাঁরা অল আউট করতে পারবে। তবে সে গুড়ে বালি।

নবম উইকেটে ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে স্টোকস ৯৫ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তিনি নিজের সেঞ্চুরি পূরণ করেন। ছয়শো রানের গণ্ডি পার করার পরেই ইংরেজ অধিনায়ক আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন। সেই চেষ্টাতেই লং অনের বাউন্ডারিতে ১৪১ রানে ধরা দেন তিনি।

ব্রাইডন কার্সও স্টোকসে এদিন যোগ্য সঙ্গ দেন। তবে স্টোকস আউট হওয়ার পর তিনিও খুব বেশিদূর এগোতে পারেননি। কার্সও বড় শট মারতে গিয়েই ৪৭ রানে আউট হন। অল্পের জন্য সিরিজ়ের দ্বিতীয় হাফসেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ইংল্যান্ডের শেষ দুই উইকেটই নেন রবীন্দ্র জাডেজা। তিনি ইনিংসে মোট চার উইকেট নিলেন।

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget