এক্সপ্লোর

IND vs ENG: পুণেতে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন, ম্যাচ শেষে নিজের কর্মকাণ্ডেও মন জিতলেন হার্দিক

Hardik Pandya: পুণেতে ব্যাট হাতে ৫৩ রানের ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্য।

পুণে: তৃতীয় টি-টোয়েন্টিতে ধাক্কা খেতে হয়েছিল। তবে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে সিরিজ় নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল। এই জয়ের অন্যতম নায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ম্যাচে নিজের ক্রিকেটীয় দক্ষতায় সকলকে প্রভাবিত করেন। আর ম্যাচ শেষে নিজে কর্মকাণ্ডে সকলের প্রশংসা কুড়োলেন।

ম্যাচের শুরুটা টিম ইন্ডিয়া বেশ হতাশাজনক করলেও, দলের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন হার্দিক পাণ্ড্য। শিবম দুবেকে সঙ্গে নিয়ে গড়েন ৮৭ রানের পার্টনারশিপ। ৩০ বলে ৫৩ রানের এক দুরন্ত ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে। তবে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স থেকেও ম্যাচ শেষে তাঁর মনোভাব সোশ্যাল মিডিয়ায় বেশি প্রশংসিত হচ্ছে। ম্যাচশেষে মাঠকর্মীদের আবদার মিটিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলেন হার্দিক। মাঠকর্মীদের সঙ্গে তাঁর পোজ দেওয়ার এই বিষয়টিই নেটিজেনদের মনে ধরেছে। 

 

এদিন ম্যাচের দুই অর্ধেই ইংল্যান্ড শুরুটা দুর্দান্তভাবে করেছিল। শেষটা করল জঘন্যভাবে। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে পুণেতে প্রলয় চালালেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন হার্দিক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর পঞ্চম হাফসেঞ্চুরি। ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন শিবম। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিলেন হার্দিক ও শিবম। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮১/৯।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ঝড় তুলেও প্রথমে ভারতীয় স্পিনার ও পরে সুপার সাব হর্ষিত রানার কাছে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ১৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৫ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই।

ভারতীয় স্পিনারদের সামনে কেঁপে গেল ইংল্যান্ড। বরুণ চক্রবর্তী ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ২ উইকেট নিলেন। ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট রবি বিষ্ণোইয়ের। ৩ ওভারে ২৬ রানে ১ উইকেট অক্ষর পটেলের। সব মিলিয়ে ভারতের তিন স্পিনার ১২ ওভারে ৬২ রান দিয়ে ৬ উইকেট নিলেন। তবে হর্ষিত রানাও এদিন কনকাশন সাব হিসাবে মাঠে নেমে তিন উইকেট নিয়ে সকলের নজর কেড়ে নেন।

আরও পড়ুন: সাহায্য করেছে KKR-র অভিজ্ঞতা, একাদশে না থাকলেও হুট করে মাঠে নেমে কী ভাবছিলেন হর্ষিত রানা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget