এক্সপ্লোর

IND vs ENG: গত সিরিজ়ে রান পাননি সঞ্জু, ইংল্যান্ডে পরিবর্তে সুযোগ পাবে বৈভব? কী জানালেন অধিনায়ক শ্রেয়স?

Vaibhav Sooryavanshi: আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচেই মাঠের বাইরে বসেছিল তরুণ বৈভব সূর্যবংশী।

ডারহাম: নাগাড়ে দ্বিতীয়বার টি-২০ ফর্ম্যাটে বিশ্বজয়ের পর প্রথমবার মাঠে নেমেছিল ভারতীয় দল, তাও আবার নতুন অধিনায়কের তত্ত্বাবধানে। লক্ষ্য ছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দুরন্তভাবে নতুন যুগের সূচনা। তবে তা আর হল কই। যে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারত এর আগে কোনও ম্য়াচ হারেনি, সেই আইরিশদের বিরুদ্ধেই সিরিজ় খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে ভারতের এই পরাজয় নিয়ে ভাবার খুব একটা জো নেই। বুধবারই ফের একবার ভারত মাঠে নামতে চলেছে। প্রতিপক্ষ ইংল্যান্ড (IND vs ENG)।  

এই ম্য়াচের আগে ফের একবার একটাই প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছে, বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) কি নিজের অভিষেক ঘটাবে? আইরিশদের বিরুদ্ধে বৈভব সুযোগ পায়নি। সে দুই ম্যাচেই বেঞ্চে বসেছিল। তবে আইরিশদের বিরুদ্ধে দুই ম্যাচেই সঞ্জু স্যামসন ব্যর্থ, দুই ম্য়াচে সঞ্জুর সংগ্রহ ছিল পাঁচ ও শূন্য। অপরদিকে, অভিষেক শর্মা প্রথম ম্যাচে ৪৯ রানের ইনিংস খেললেও, দ্বিতীয় ম্যাচে তিনিও শূন্য রানেই সাজঘরে ফেরেন। এবার তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ইংল্যান্ডেই কি অবশেষে অভিষেক হবে বৈভবের?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচের আগে বৈভবকে নিয়ে এক সাংবাদিক ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, ‘অধিনায়ক হিসাবে এত রান করা একজনকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন? ম্যানেজমেন্টের পক্ষে ওকে সুযোগ দেওয়ার সঠিক সময়টা নির্ধারণ করাটা কতটা কঠিন?’

এই প্রশ্নের জবাবে শ্রেয়স জানান, ‘দলে যারা সুযোগ পেয়েছে, সকলেই পারফর্ম করেই সুযোগ পেয়েছে। একজনই কেবল পারফর্ম করেছে, এমনটা তো নয়। এখানে যারা রয়েছে তাদের সকলকে আমাদের সেই নিরাপত্তা এবং সুযোগটা দিতে হবে যাতে তাদের আত্মবিশ্বাস গড়ে উঠে। যারা ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন, তারা দলের স্তম্ভ। তাই তাদের সুযোগ দেওয়াটা, পাশে দাঁড়ানোটা জরুরি।’

বৈভবকে কি এবার সুযোগ দেওয়া হবে, সেই প্রশ্নেরও সুস্পষ্ট কোনও জবাব দেননি ভারতীয় অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি জানান, ‘কখন, কী হয়, কেউ বলতে পারে না। আমাদেরও বর্তমানে হাত  বাঁধা রয়েছে। এটা নিয়ে আমরা দলের অন্দরেই আলোচনা করি। কোন কম্বিনেশন নিয়ে আমরা মাঠে নামব, সেটা তো আর সকলকে বলে প্রতিপক্ষকে আগে থেকেই নিজেদের পরিকল্পনা জানিয়ে দিতে পারি না। ও নিঃসন্দেহে দারুণ প্রতিভা। যখনই ও সুযোগ পাবে, আমি নিশ্চিত ও দারুণ পারফর্ম করবে।’

পাশাপাশি শ্রেয়স স্পষ্টভাবে জানিয়ে দেন বাইরে থেকে বৈভবকে সুযোগ দেওয়ার জন্য কোনও দাবি উঠছে কি না, সেই বিষয়ে তিনি অবগত নন, কারণ তিনি খবরের চ্যানেল বা সোশ্য়াল মিডিয়া, কোনওটাই ফলো করেন না। তাই এমন কোনও দাবি তাঁর কানে অন্তত পৌঁছয়নি বলেই জানান শ্রেয়স। 

Advertisement

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget