এক্সপ্লোর

IND vs ENG: টি-২০-তে অনবদ্য পারফরম্যান্সের পরে এবার ভারতের হয়ে ওয়ান ডেতে অভিষেক ঘটাবেন বরুণ চক্রবর্তী?

Varun Chakravarthy: ৩৩ বছর বয়সি ভারতীয় তারকা ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে ২৩টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।

নাগপুর: বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) ইংল্যান্ড বিরুদ্ধে (IND vs ENG) টি-টোয়েন্টি সিরিজ় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল, তিনি বর্তমানে নিজের সর্বসেরা বোলিংটা করছেন? জবাবে বরুণ এই মন্তব্যে সম্মতিই দেন বটে। তাঁর স্পিন ভেল্কি সামলাতে গিয়ে নাজেহাল হয়েছিলেন জস বাটলাররা। বিশ ওভারের সিরিজ়ে সেরা ক্রিকেটারও হন তিনি। এবার বাটলারদের বিরুদ্ধেই কি ওয়ান ডে অভিষেকও ঘটাবেন 'মিস্ট্রি স্পিনার'?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মোট ১৪টি উইকেট নেন বরুণ। এক ম্যাচে তো পাঁচ উইকেটও নেন বরুণ। এবার তাঁকে ভারতের ওয়ান ডে দলের সঙ্গে দেখা গেল। ইতিমধ্যেই নাগপুরে প্রথম ওয়ান ডের আগে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অনুশীলনও শুরু করে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাঁদের সঙ্গেই ভারতীয় নেটে দেখা গেল বরুণ চক্রবর্তীকে।

যদিও সরকারিভাবে ভারতীয় বোর্ডের তরফে বরুণের ওয়ান ডে দলে জায়গা পাওয়া নিয়ে কিছু বলা হয়নি। তবে নেটে তাঁকে অনুশীলন করতে দেখা যাওয়ার পরেই তাঁর ওয়ান ডে দলে জায়গা পাওয়া নিয়ে জোর জল্পনা। বরুণ কিন্তু এখনও কোনও আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেননি। ৩৩ বছর বয়সি ভারতীয় তারকা ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে ২৩টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। এ বছরে বিজয় হাজারেতে নিজের শেষ ম্য়াচেও রাজস্থানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এবার কি তবে আন্তর্জাতিক ওয়ান ডে অভিষেক হচ্ছে?

সদ্য প্রাক্তন হওয়া আর অশ্বিন কিন্তু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও বরুণের সংযোজনের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, 'আমাদের সবারই মনে হচ্ছে ওর ওখানে (চ্যাম্পিয়ন্স ট্রফি) থাকা উচিত ছিল কি না, আমার মনে হয় ওর এখনও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে হচ্ছে ও দলে ডাক পাবে। এমনটা বলছি কারণ সব দলই তো কেবল প্রাথমিক স্কোয়াডই ঘোষণা করেছে। তাই ওর এরপরেও দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।'  

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে বরুণ সুযোগ পেতে পারেন, এমন পূর্বাভাসও কিন্তু দিয়েছিলেন অশ্বিন। 'আমার মনে হচ্ছে ভাকচ বনাম ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ়ে ওকে খেলতে দেখে যেতে পারে। সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকে খেলানোটা হয়তো একটু চাপেরই হবে। ও তো এখনও ওয়ান ডে খেলেনি। তবে আমার মনে হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ও সুযোগ পাবে।' মত আর অশ্বিনের।

আরও পড়ুন: শুধু বিরাট নন, ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনেও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget