এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: নতুন বলে এল এক উইকেট, দ্বিতীয় দিন চা বিরতিতে ভারতের থেকে দুই রানে পিছিয়ে নিউজ়িল্যান্ড

India vs New Zealand: ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সেশনে নিউজ়িল্যান্ডের একমাত্র উইকেটটি নেন আকাশ দীপ।

মুম্বই: ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে (IND vs NZ 3rd Test) প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের ২৩৫ রানের জবাবে ২৬৩ রান তোলে ভারতীয় দল। দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই টিম ইন্ডিয়ার ২৮ রানের লিডের কাছাকাছি পৌঁছে গিয়েছে কিউয়িরা। মাত্র দুই রানে পিছিয়ে ডেভন কনওয়েরা। হাতে এখনও রয়েছে নয়টি উইকেট।

ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সেশনে নিউজ়িল্যান্ডের একমাত্র উইকেটটি নেন আকাশ দীপ। দুরন্ত ইনস্যুইংয়ে টম ল্যাথামের উইকেট ভাঙেন বাংলার তারকা ফাস্ট বোলার। তবে এই উইকেট পাওয়ার পর যেমনটা আশা ছিল, তেমন কিন্তু হল না। নিউজ়িল্যান্ডের আর কোনও উইকেট নিতে পারেনি ভারতীয় দল। বর্তমানে ডেভন কনওয়ে এবং উইল ইয়ং নিউজ়িল্যান্ডের ইনিংস সামলে নিয়েছেন। 

ভারতের হয়ে এই সেশনের শুরুটা করেন শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা। ভারতের স্কোর ছিল পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৫ রান। ক্রিজে উপস্থিত ছিলেন সেট শুভমন গিল। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভারতীয় দলের সমর্থকরা আশায় ছিলেন যে তাঁদের দল বড় লিড নিতে সক্ষম হবে। কিন্তু তেমনটা আর হল কই।

লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই আউট হন জাডেজা। সরফরাজ খান তো খাতাই খুলতে পারেননি। একদিকে যখন পর পর উইকেট পড়ছিল, সেখানে শুভমন গিলকে দেখে মনে হচ্ছিল তিনি নিশ্চিত সেঞ্চুরির দিকে এগাচ্ছেন। তবে ৯০ রানেই আজাজ পটেলের বলে আউট হন তিনি।

শেষের দিকে নয় নম্বরে নেমে বেশ কয়েকটি বড় শট খেলেন ওয়াশিংটন সুন্দর। আগ্রাসী মেজাজে শতাধিক স্ট্রাইক রেটে ৩৮ রান করেন তিনি। তবে অপরদিক থেকে উইকেট পড়ায় ২৬৩ রানেই শেষ হয় ভারতীয় ইনিংস। কিউয়িদের হয়ে পাঁচ উইরেট নেন আজাজ পটেল। গত বার এই মাঠেই এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার এল পাঁচ উইকেট। 

বড় লিড আসেনি। তবে তৃতীয় সেশনে দ্রুত কিউয়িদের উইকেট তুলে নিতে বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজারা। তাঁরা সেই লক্ষ্যে সফল হয় কি না, এখন সেটাই দেখার।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস? 

সেরা শিরোনাম

Djokovic On Kohli: কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট
কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট
Shreyas Iyer: সচিন, কোহলি, রোহিতদের নেতৃত্বেও ভারত হেরেছে, শ্রেয়সের পাশে দাঁড়িয়ে মন্তব্য শ্রেয়সের বোনের
সচিন, কোহলি, রোহিতদের নেতৃত্বেও ভারত হেরেছে, শ্রেয়সের পাশে দাঁড়িয়ে মন্তব্য শ্রেয়সের বোনের
Gambhir On Samson: সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড

ভিডিও

US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget