এক্সপ্লোর

IND vs NZ: লিস্ট 'এ'-তে হাজার রানও নেই, বোলিং গড় প্রায় ৩০, তাও কেন জাতীয় দলে ডাক পেলেন বাদোনি? জানালেন কোটাক

Ayush Badoni: চলতি বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে পাঁচ ম্যাচে ব্যাটে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। সব ধরনের ক্রিকেটে শেষ ১০ ইনিংসেও একটির বেশি অর্ধশতরান হাঁকাতে পারেননি আয়ুষ বাদোনি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ওয়াশিংটন সুন্দরের চোটের কারণে আয়ুষ বাদোনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
  • বাদোনির লিস্ট 'এ' ক্রিকেটে গড় ৩৬.৪৭, যা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
  • সহকারী কোচ জানিয়েছেন, বাদোনি বোলিং করতে পারেন, তাই তিনি দলে নির্বাচিত।
  • দলের পাঁচ বোলার না থাকার অভাব পূরণে বাদোনিকে সুযোগ দেওয়া হয়েছে।

রাজকোট: লিস্ট 'এ' ক্রিকেটে তাঁর হাজার রানও নেই। বল হাতেও যে চোখধাঁধানো পারফরম্যান্স, তেমনটা নয়। তা সত্ত্বেও হঠাৎ করে আয়ুষ বাদোনিকে (Ayush Badoni) ভারতীয় দলে সুযোগ দেওয়ায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। এবার নিউজ়িল্যান্ড সিরিজ়ে (IND vs NZ) আয়ুষের জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে মুখ খুললেন সীতাংশু কোটাক (Sitanshu kotak)।

প্রথম ওয়ান ডে ম্যাচে বোলিং করার সময় পাঁজরে ব্যথা অনুভব করেন। তারপরে তিনি বোলিং করেননি। ব্যাটিংয়েও বেশ নীচের দিকেও নামেন ওয়াশিংটন সুন্দর। ম্যাচের পরের দিনই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় সুন্দরের আরও পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপরেই বিসিসিআইয়ের মেডিক্যাল দল সেই রিপোর্ট অনুযায়ী অভিজ্ঞদের পরামর্শ নেবে। সুন্দর ছিটকে যেতেই কিউয়িদের বিরুদ্ধে বাকি সিরিজ়ের জন্য আয়ুষ বাদোনিকে তাঁর পরিবর্তে দলে ডাকা হয়।

এই প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তিনি। তবে আয়ুষের লিস্ট 'এ' ক্রিকেটে গড় মাত্র ৩৬.৪৭। চলতি বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে পাঁচ ম্যাচে ব্যাটে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। সব ধরনের ক্রিকেটে শেষ ১০ ইনিংসেও একটির বেশি অর্ধশতরান হাঁকাতে পারেননি আয়ুষ বাদোনি। এমন পরিস্থিতিতে অনেকেই তাঁর দলে জায়গা পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে সীতাংশুর দাবি আয়ুষ বোলিংটাও করতে সক্ষম এবং সেই কথা মাথায় রেখেই তিনি দলে জায়গা পেয়েছেন।

ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ জানান, 'ও (আয়ুষ) তো খেলছে এবং পারফর্ম করছে এবং ভারতীয় এ দলের হয়েও খেলেছে। সাধারণত কোনও দলই (ওয়ান ডেতে) পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে চায় না। গত ম্যাচে যদি ওয়াশির চোট পাওয়ার পর আমাদের হাতে বাড়তি বোলার না থাকত, তাহলে ওই ওভারগুলো কে করত? তাই চার, পাঁচ ওভার করতে পারে এমন কাউকে আমাদের দলে প্রয়োজন এবং সেই কারণেই ওকে নির্বাচিত করা হয়েছে।'

ব্যাটে তাঁর সাম্প্রতিক ফর্ম দুরন্ত না হলেও, বলে হালে কিন্তু আয়ুষ বাদোনি বেশ ভালই পারফর্ম করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ১০টি উইকেট নেন। বিজয় হাজারে ট্রফিতেও নিজের অফস্পিনে রেলওয়েজ়ের বিরুদ্ধে ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছিলেন বাদোনি। এবার ভারতের হয়ে তিনি সুযোগ পেলে নজর কাড়তে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget