এক্সপ্লোর

IND vs SA: নাগাড়ে ২০তম টস হারল ভারত, রায়পুরে টিম ইন্ডিয়ার একাদশে কি কোনও বদল ঘটল?

India vs South Africa: দক্ষিণ আফ্রিকা একাদশে তিন বদল ঘটিয়ে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারতীয় দল টানা ২০টি ওয়ানডেতে টস হারলো, যা বিরল ঘটনা।
  • অধিনায়ক কেএল রাহুল টস নিয়ে চাপ অনুভব করছেন, তবু দল একই থাকছে।
  • দক্ষিণ আফ্রিকা দলে অধিনায়ক টেম্বা বাভুমা, কেশব মহারাজ ফিরছেন।
  • রিকেলটন বাদ, বাভুমার প্রত্যাবর্তন; লুঙ্গি এনগিদিও সুযোগ পেলেন।

রায়পুর: এক, দুই নয়, নাগাড়ে ২০টি ম্য়াচ। ২০টি ওয়ান ডে ম্য়াচে টস হারল ভারতীয় দল। ১০ লক্ষ বারে এমন ঘটনা একবার ঘটে। প্রথম ওয়ান ডের মতো এই ম্য়াচও কিন্তু দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টস জিতে প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নিল। ভারতীয় দলে এই ম্যাচে কোনও বদল হবে কি না সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল, বিশেষত যেহেতু ঋষভ পন্থ বাইরে বসে রয়েছেন। তবে গত ম্যাচের দল নিয়েই এই ম্য়াচেও মাঠে নামছে টিম ইন্ডিয়া। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার একাদশে তিন বদল ঘটানো হল।

নাগাড়ে ২০টি টস হার। ভাগ্য বদলের জন্য নাকি অনুশীলনও করছেন কেএল রাহুল (KL Rahul)। টসের সময় রাহুলকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে, এই টসের সময়ই আমি সবথেকে বেশি চাপে থাকছি। এই জন্য অনুশীলনও করছি, তবে তা কাজে লাগছে না।' তিনি ম্যাচপ্রসঙ্গে বলেন, 'গত ম্যাচে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। আমরা জানি কী আশা করা যায় , না যায়, দলের সকলেই কিন্তু বেশ ভাল ছন্দে রয়েছে। এই সময়ে ভারতে শিশিরের প্রভাবটা বেশি করে লক্ষ্য করা যায়। বোলাররা সেই প্রভাবটা এড়ানোর জন্য কথাবার্তা বলে পরিকল্পনাও তৈরি করেছে। তাছাড়া গত ম্যাচ জিতে তো আমাদের আত্মবিশ্বাস নিঃসন্দেহেই বেড়েছে।' 

তবে দক্ষিণ আফ্রিকা দলে তিন বদল ঘটানো হল। সত্যি বলতে প্রোটিয়া একাদশে দুই বদল ঘটার সম্ভাবনা ছিলই। দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডেতে তাঁদের অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নেমেছিল। তাঁর পাশাপাশি সেই ম্যাচে দলের মুথ্য স্পিনার কেশব মহারাজকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ান ডেতে এই দুই তারকা ক্রিকেটারেরই প্রোটিয়া একাদশে ফেরার প্রবল সম্ভাবনা ছিল। হলও তাই। মহারাজের ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা সহজেই আন্দাজ করা গিয়েছিল। প্রেনেলান সুব্রায়েনের বদলে মহারাজ একাদশে ফিরলেন। তবে বাভুমার ক্ষেত্রে সিদ্ধান্তটা খানিকটা কঠিন ছিল।

গত ম্যাচে কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন, প্রোটিয়াদের হয়ে দুই কিপার-ব্যাটারই খেলেছিলেন। দুইজনেই আবার প্রাথমিকভাবে ওপোর। তাই এই দুই তারকার একজনের বদলে বাভুমাকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছিল। সেইমতোই রিকেলটন দল থেকে বাদ পড়লেন, তাঁর জায়গায় দলে এলেন প্রোটিয়া অধিনায়ক। এই দুই তারকার পাশাপাশি প্রোটিয়া দলে তৃতীয় বদলও ঘটানো হয়। বার্টম্যানের বদলে ফাস্ট বোলার হিসাবে সুযোগ পান লুঙ্গি এনগিদি। টস হয়ে গিয়েছে, এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget