এক্সপ্লোর

India vs Australia: মেলবোর্ন টেস্টের সময়সূচিও কি বদলে গেল? কী কারণে জানেন?

IND vs AUS 3rd Test: মেলবোর্ন টেস্টে ভারতীয় ব্য়াটারদের জন্য পেস আক্রমণে আরও শান দেওয়া হচ্ছে অজি শিবিরের পক্ষ থেকে। এই মুহূর্তে দুদলের লক্ষ্যই সিরিজে এগিয়ে যাওয়া।

মেলবোর্ন: চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) পারথের পর ব্রিসবেন টেস্টেও বৃষ্টি তাল কেটেছে। পারথ ও অ্য়াডিলেডে ম্য়াচের ফল নির্ধারণ করা হলেও ব্রিসবেন টেস্টে ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। ম্য়াচ ড্র করে দেওয়া হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, যা বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) নামেও পরিচিত। এবার সেই টেস্ট শুরুর সময়ও বদলে গেল।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এমসিজি টেস্ট শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় ভোর ৫.৫০ এ। কিন্তু সেই সময়সূচিও বদলে গিয়েছে। বক্সিং ডে টেস্টের খেলা প্রতিদিন শুরু হবে ভারতীয় সময় ভোর ৫টায়। প্রথম দিন তার ৩০ মিনিট আগে অর্থাৎ ভোর ৪.৩০-এ টস হবে।

সূত্রের খবর, মেলবোর্ন টেস্টে ভারতীয় ব্য়াটারদের জন্য পেস আক্রমণে আরও শান দেওয়া হচ্ছে অজি শিবিরের পক্ষ থেকে। এই মুহূর্তে দুদলের লক্ষ্যই সিরিজে এগিয়ে যাওয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য মেলবোর্ন টেস্টে জয় ভারত ও অস্ট্রেলিয়া দু দলের কাছেই গুরুত্বপূর্ণ।

ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই ভারতীয় শিবিরে একটা বড় ধাক্কা লেগেছে। রবিচন্দ্রন অশ্বিন আচমকা অবসর নিয়েছেন। যদিও চলতি সিরিজে তিনি শুধুমাত্র অ্যাডিলেড টেস্টেই খেলেছিলেন। আর সেই ম্য়াচে ভারতকে হারতে হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে নিজের শেষ সাংবাদিক সম্মেলন সেরে ভারতীয় সাজঘরের দিকে ফিরতেই অশ্বিনকে হর্ষ ভোগলে থেকে বিভিন্ন ম্য়াচ আধিকারিক শুভেচ্ছা জানান। তখনই গাব্বার হলে অশ্বিনের দিকে এগিয়ে আসেন দুই অজ়ি তারকা। একজন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও অপরজন ন্যাথান লায়ন। তাঁদের সঙ্গে ছিল এক বিশেষ জার্সি। যে জার্সিতে গোটা অস্ট্রেলিয়ান দলের (Australian Cricket Team) তারকাদের স্বাক্ষর ও শুভেচ্ছাবার্তা ছিল। অশ্বিন ও লায়নকে বরাবরই পরস্পরের দক্ষতার প্রশংসা করতে শোনা গিয়েছে। দুইজনের মধ্যেকার একে অপরের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাও রয়েছে।

পারথ ও ব্রিসবেনে অজি বোলিং লাইন আপের অন্য়তম তারকা জশ হ্যাজেলউডকে এমসিজি টেস্টে পাওয়া যাবে না। চোটের জন্যই তিনি বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এখনও নিশ্চিত না হলেও চলতি সিরিজে আর হয়ত কোনও ম্য়াচেই পওয়া যাবে না হ্যাজেলউডকে। সেক্ষেত্রে অজি বোলিং লাইন আপে ফিরছেন স্কট বোল্যান্ড। অন্য়দিকে কুঁচকির চোটে ট্রাভিস হেডও অনিশ্চিত এমসিজিতে।

সেরা শিরোনাম

Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget