এক্সপ্লোর

IND vs AUS: ভেঙে গেল ৮৭ বছর আগের পুরনাে রেকর্ড, এমসিজিতে পাঁচদিনে দর্শক সংখ্য়া ছাড়াল সাড়ে তিন লক্ষ

IND vs AUS: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে কোনও ম্য়াচে পাঁচদিন ধরে সবচেয়ে বেশি দর্শক এসেছে এই মেলবোর্ন টেস্টেই। ১৯৩৭ সালে শেষবার এত বেশি পরিমাণ দর্শক এসেছিলেন মেলবোর্নে ম্য়াচ দেখতে। 

মেলবোর্ন: কথায় আছে টেস্ট ইজ বেস্ট। আরও একবার তার প্রমাণ মিলল। বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) জনপ্রিয়তা কতটা অস্ট্রেলিয়ায়, তা আলাদা করে বলার কিছু নেই। বর্ডার গাওস্কর ট্রফির ক্রিকেট ইতিহাসে মেলবোর্নে সর্বাধিক ৩ লাখ ৫০ হাজার ৭০০-র বেশি দর্শক পাঁচদিন ধরে ম্য়াচ দেখতে এসেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে কোনও ম্য়াচে পাঁচদিন ধরে সবচেয়ে বেশি দর্শক এসেছে এই মেলবোর্ন টেস্টেই। ১৯৩৭ সালে শেষবার এত বেশি পরিমাণ দর্শক এসেছিলেন মেলবোর্নে ম্য়াচ দেখতে। 

১৯৩৭ সালে এমসিজিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ডন ব্র্যাডম্য়ানের কেরিয়ার তখন তুঙ্গে। সেই ম্য়াচে ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শক খেলা দেখতে মাঠে এসেছিলেন পাঁচদিন ধরে। ম্য়াচে অস্ট্রেলিয়া ৩৬৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। যেই সংখ্য়াটা টপকে গিয়েছে গত মেলবোর্ন টেস্টে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ৯০ হাজার ২৯৩ জন দর্শক এসেছিলেন ম্য়াচ দেখতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Australia (@cricketaustralia)

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি দর্শক এসেছিলেন গত এমসিজি টেস্টে। কিন্তু বিশ্ব ক্রিকেটে এই তালিকাতে সবার আগে রয়েছে ভারত বনাম পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৯৯৯ সালে ইডেন গার্ডেন্সে হওয়া ম্য়াচে। সেই ম্য়াচে ৪ লক্ষ ৬৫ হাজার দর্শক এসেছিলেন ম্য়াচ দেখতে। এই ম্য়াচের আকর্ষণ যে বাড়বে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। এমসিজিতে প্রথম দিনে ৮৭, ২৪২ জন দর্শক এসেছিলেন মাঠে। দ্বিতীয় দিনে ৮৫,১৪৭ জন, তৃতীয় দিনে ৮৩,০৭৩ জন ও চতুর্থ দিনে ৪৩,৮৬৭ জন দর্শক এসেছিলেন মাঠে।

এদিকে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হার ভারতের। অ্য়াডিলেডের পর মেলবোর্ন। সিরিজের ২ টো টেস্ট জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ৩৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৫৫ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। বিতর্কিত আউট হলেন যশস্বী জয়সওয়াল। চূড়ান্ত ব্যর্থ বিরাট, রোহিত, রাহুল। লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না ঋষভ পন্থ। আর সবথেকে বড় কথা এই ম্য়াচ হারের সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আর কোনও সুযোগ থাকল না টিম ইন্ডিয়ার সামনে। তবে সিডনিতে শেষ টেস্টে জিতে বর্ডার গাওস্কর ট্রফি ড্র করতে পারে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget