এক্সপ্লোর

IND vs AUS: ভারত বোর্ডে তুলেছিল ১৩৬, তাহলে কেন অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ছিল ১৩১?

IND vs AUS 1st ODI: আসলে প্রথম ইনিংসে মোট চারবার বৃষ্টির জন্য খেলা স্থগিত করা হয়েছিল। যার জন্য ওভার সংখ্যাও কমে গিয়েছিল। আর প্রতিবারই ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রাও কমছিল।

পারথ: বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ান ডে ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সিরিজে তারা ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২৬ ওভারে বোর্ডে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। কিন্তু রান তাড়া করতে নেমে ডি এল এস মেথডে ১৩১ রান করেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে কোন যুক্তিতে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ১৩১ হল।

আসলে প্রথম ইনিংসে মোট চারবার বৃষ্টির জন্য খেলা স্থগিত করা হয়েছিল। যার জন্য ওভার সংখ্যাও কমে গিয়েছিল। আর প্রতিবারই ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রাও কমছিল। এক্ষেত্রে ডিএলএস নিয়ম অনুযায়ী কত উইকেট হাতে রয়েছে, কত রান বাকি রয়েছে, কত রান কোনও দল বোর্ডে তুলেছে, এগুলো হিসেবের আওতায় আনা হয়েছে। এখানে বলে রাখা ভাল ভারতীয় দল ৯ উইকেট খুইয়ে ফেলেছিল প্রথম ব্যাটিং করতে নেমে। যার জন্য ডি এলএস নিয়মে অজিদের লক্ষ্যমাত্রা আরও কমে যায়

এদিকে, দলের ব্যটিং পারফরম্য়ান্সে একেবারেই খুশি নন ওয়ান ডে ফর্ম্য়াটে নতুন অধিনায়ক শুভমন গিল। নিজেও ব্যাট হাতে ১০ রানের বেশি করতে পারেননিএমনকী রোহিত শর্মা ৮ ও বিরাট কোহলি খাতাই খুলতে পারেননি গিলকে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে শোনা যায়, 'পাওয়ার প্লেতে তিনটি উইকেট পড়ে গেলে পরিস্থিতিটা সবসময়ই কঠিন হয়ে যায়সবসময়ই ম্যাচে ফেরার লড়াই চলে। তবে এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক ছিল এবং আমরা অনেক কিছু শিখতেও পেরেছি। ২৬ ওভারে ১৩০ রান মতো ডিফেন্ড করতে নেমে আমরা ম্যাচটা অনেকটা গভীরে নিয়ে যেতে পেরেছি, এটাই সন্তোষজনক।' পাশাপাশি গিল সমর্থকদের কৃতজ্ঞতাও জানান। 'আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা যেখানেই খেলি সেখানেই আমাদের জন্য গলা ফাটাতে প্রচুর সংখ্যক সমর্থকরা আসেন। তার জন্য ধন্যবাদ' বলেন গিল।

আগামী ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুটো দল মুখোমুখি হতে চলেছে। সিরিজে এই মুহূর্তে পিছিয়ে থাকা ভারতের পক্ষে কিছুটা চ্যালেঞ্জিংই হবে সিরিজে সমতা ফেরানো। তবে বিরাট ও রোহিতের প্রথম ম্য়াচের পারফরম্য়ান্স দেখে হতাশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই তো ওয়ান ডে ফর্ম্য়াট থেকেও এই দুই তারকা অভিজ্ঞ ব্যাটারকে এবার অবসর নেওয়ার অনুরোধ করেছেন সোশ্য়াল মিডিয়ায়।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget