এক্সপ্লোর

IND vs ENG: পাঁচ উইকেট পেয়ে ইতিহাস গড়েও ছিলেন নির্লিপ্তই, কারণ জানালেন বুমরা নিজেই

Jasprit Bumrah: কপিল দেবের রেকর্ডও টপকে গিয়েছিলেন ডানহাতি পেসার। পঞ্চম উইকেট হিসেবে বুমরা আর্চারকে আউট করেছিলেন। কিন্তু বেশ নির্লিপ্তই ছিলেন বুমরা। কিন্তু কেন?

লর্ডস: প্রথম দিনে উইকেট পাননি। কিন্তু দ্বিতীয় দিনেই ফের নিজের জাত চেনালেন জসপ্রীত বুমরা। তুলে নিয়েছিলেন আরও একটি ইনিংসে পাঁচ উইকেট। লর্ডসের অনার্স বোর্ডেও জায়গা করে নিয়েছেন। নিজের স্পেলে ৭৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। টেস্টে বুমরা এই নিয়ে ১৫ বার ইনিংসে পাঁচ বার তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। কপিল দেবের রেকর্ডও টপকে গিয়েছিলেন ডানহাতি পেসার। পঞ্চম উইকেট হিসেবে বুমরা আর্চারকে আউট করেছিলেন। কিন্তু বেশ নির্লিপ্তই ছিলেন বুমরা। কিন্তু কেন?

দিনের খেলা শেষে বুমরার দিকে সেই প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের তরফে। বুমরা বলছেন, ''সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আলাদা করে খুশি হওয়ার কিছু ছিল না। অনেকক্ষণ ধরে বোলিং করছিলাম। কখনও কখনও আমার ক্লান্ত মনে হয় নিজেকে। আমি সত্যি বলতে এখন ২১-২২ বছরের ছেলে নই। তাই লাফালাফি করব এমনটা নয়। আমি খুশি যে দেশের জন্য আমি কিছু অবদান রাখতে পারলাম। এটুকুই। এছাড়া আমি শুধু নিজের বোলিংটাই করে যেতে চাই। আর কিছু নয়।"

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। লর্ডসের 'অনার্স বোর্ড' ১৫তম ভারতীয় বোলার হিসাবে নাম লেখান তিনি। এই কীর্তি নিঃসন্দেহেই দারুণ সৌভাগ্যের। এটি টেস্ট কেরিয়ারে বুমরার ১৫তম পাঁচ উইকেট হল ছিল। এই ৫ পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই তিনি কপিল দেবের এক দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেললেন। 

বিদেশের মাটিতে এই বুমরা এক ইনিংসে ১৩তম বার পাঁচ উইকেট নিলেন। বুমরা এখন বিদেশে এক ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে গেলেন। তবে এই কৃতিত্ব গড়ার পরেও বুমরা তেমনভাবে সেলিব্রেট করার আগ্রহই দেখেননি। বরং তিনি নিজেকে খানিকটা আটকেই রাখেন। শেষমেশ কার্যত জোর করেই বুমরার হাত তুলে ধরেন তাঁর বোলিং পার্টনার মহম্মদ সিরাজ।

ম্যাচের প্রথম দিন কিন্তু তেমন সাফল্যই পাননি। কেবল হ্যারি ব্রুককে আউট করেন তিনি। তবে দ্বিতীয় দিনের শুরুর আধ ঘণ্টাতেই তিনি বল হাতে আগুন ঝরান। পরপর বেন স্টোকস, জো রুট ও ক্রিস ওকসকে আউট করেন তিনি। এরপরে পঞ্চম উইকেটের জন্য বেশ খানিকটা অপেক্ষা করতে হয় তাঁকে। তবে শেষমেশ জোফ্রা আর্চারের উইকেট ভেঙে তিনি নিজের পঞ্চম উইকেটটি নেন।

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
IND vs NZ: চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
IND vs NZ: হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
WI vs IND: অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?
অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget