এক্সপ্লোর

IND vs ENG: রোহিত-গিলের ঝোড়ো ব্যাটিংয়ে পড়ল ছেদ, হঠাৎ মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ক্রিকেটাররা

IND vs ENG ODI: মাঠের একটি ফ্লাডলাইট প্রথম থেকেই সমস্য়া তৈরি করছিল। এরপর পুরো স্ট্যান্ডের লাইটই নিভে যায় আচমকাই। যার জন্য খেলা চালিয়ে যাওয়াটা রীতিমত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেটারদের জন্য।

কটক: খেলার মাঝেই মাঠ ছাড়লেন রোহিত-গিলরা। আম্পায়ারদের সঙ্গে কথা বলে মাঠ ছাড়তে দেখা গেল আদিল রশিদ, জস বাটলারদেরও। হঠাৎ করেই কী হল? গ্যালারিতে বসে থাকা সমর্থকরাও অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু পরক্ষণেই বোঝা গেল আসল ঘটনাটা। মাঠের একটি ফ্লাডলাইট প্রথম থেকেই সমস্য়া তৈরি করছিল। এরপর পুরো স্ট্যান্ডের লাইটই নিভে যায় আচমকাই। যার জন্য খেলা চালিয়ে যাওয়াটা রীতিমত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেটারদের জন্য। আম্পায়ারদের সঙ্গে আলোচনার পরে শেষে মাঠ ছাড়তে বাধ্য হলেন সবাই। 

৩০৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬.১ ওভার যখন ভারতের ইনিংসের তখনই সমস্যার শুরু। শাকিব মাহমুদের ওভারের প্রথম বলটি খেলার পরই খেলা থামিয়ে দেওয়া হয়। ইংল্য়ান্ডের প্লেয়াররা মূলত অভিযোগ জানিয়েছিলেন লাইট বন্ধের বিষয়ে। এরপরই আম্পায়ারের সঙ্গে কথা বলেন বাটলার। রোহিত, গিলও এগিয়ে আসেন। ভারত অধিনায়ককে দেখা যায় অনেকক্ষণ আলোচনা করতে। হয়ত খেলাটা চালিয়ে যেতে চাইছিলেন। মোমেন্টামটা নষ্ট হোক, কোনওমতেই চাইছিলেন না। শেষ পর্যন্ত ভারতীয় সময় সন্ধে ৬.২৩ এ খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। ২০ মিনিটের মত খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে ফিরেই অবশ্য অর্ধশতরান পূরণ করেন রোহিত শর্মা। 

নাগপুরে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ইংল্যান্ড শিবির। কিন্তু দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়ল। অর্ধশতরানের ইনিংস খেললেন ইংল্য়ান্ড ওপেনার বেন ডাকেট ও অভিজ্ঞ ব্যাটার জো রুট। প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ বোর্ডে তুলে ফেলল ইংল্য়ান্ড। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এদিন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতীয় একাদশে চোট সারিয়ে ফিরেছেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে বিরাট ফিরে এসেছেন একাদশে। অন্য়দিকে, বরুণ চক্রবর্তীর এদিন ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক হল। কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওপেনিংয়ে নেমেছিলেন ইংল্য়ান্ডের বেন ডাকেট ও ফিল সল্ট। আগের ম্য়াচে রান পাননি। কিন্তু এদিন ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। ১০.৫ ওভারেই বোর্ডে ৮১ রান তুলে নেয় ইংল্য়ান্ড। এরপরই প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন বরুণ চক্রবর্তী। বল হাতেও এদিন খুব একটা খারাপ পারফর্ম করলেন না ১০ ওভারের স্পেলে ৫৪ রান খরচ করে ১ উইকেট তুলে নেন তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে বেন ডাকেট ১০টি বাউন্ডারির সঙ্গে ৫৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। অন্য়দিকে, তারকা ব্রিটিশ ব্যাটার জো রুট ফের একবার তাঁর প্রয়োজনীয়তা বোঝালেন। ৭২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন রুট। বাটলার ৩৪ রান করেন। এদিন বিধ্বংসী মেজাজ দেখা গেল না তাঁর। তবে স্লগ ওভারে ৩২ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget