এক্সপ্লোর

India vs England: কেমন থাকবে পরিবেশ? এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের পিচই বা কেমন?

Indian Cricket Team: পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ইংল্যান্ডের বিপক্ষে ০-১ পিছিয়ে রয়েছে ভারতীয় দল।

বার্মিংহাম: কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট (India vs England 2nd Test)। বার্মিংহামের এজবাস্টনে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় ম্যাচ। এই মাঠে অনেক সময়ই কিন্তু পরিবেশের ওপর ভিত্তি করে ম্যাচের ফলাফলে বিরাট হেরফের হতে অতীতে দেখা গিয়েছে। সেই কারণেই এজবাস্টনের পিচ ও বার্মিংহামের পরিবেশের দিকে সকলের নজর রয়েছে।

এজবাস্টনে সচরাচর ফাস্ট বোলাররা মদত পেয়ে থাকেন। প্রায়শই আকাশে মেঘ দেখা যায় ফলে টেস্টের শুরুর দিকে বিশেষত বল স্যুইং করানোর জন্য একেবারে ঠিকঠাক পরিবেশ থাকে। এই ম্যাচের পিচ দেখেও কিন্তু তেমনটারই  পূর্বাভাস মিলছে। টেস্টের প্রথম দুই দিনে ডিউকস বলে ফাস্ট বোলাররা মদত পেতে পারেন। তবে ইংল্যান্ডের মাঠগুলিতে যেমন হয়ে থাকে, তেমনই এজবাস্টনেও ফের একবার ম্য়াচ যত গড়াবে পিচ ততটাই পাটা ও ব্যাটিং সহায়ক হয়ে উঠতে পারে। এই বিষয়টা টসের সময় দুই অধিনায়কের মাথায় ঘোরাফেরা করবে। ম্যাচের পঞ্চম দিনে পিচ হালকা ভাঙতে পারে, পাশাপাশি বোলারদের ফুটমার্কের দৌলতে রবীন্দ্র জাডেজার মতো স্পিনাররাও কিন্তু ম্যাচে বেশ বড় প্রভাব ফেলতে পারেন।

ম্যাচের আগে প্রথম দিনের শুরুর দিকে বা খানিকটা আগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পঞ্চম দিনেও পূর্বাভাস অনেকটা তেমনই। তবে বাকি তিনদিন বার্মিংহামের পরিবেশ বেশ ঠিকঠাক থাকবে। বৃষ্টির তেমন কোনও আশঙ্কা নেই। তাপমাত্রাও সর্বোচ্চ ২০ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস। ফলে এই তিনদিন বিশেষ করে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। এখানকার পিচ, পরিবেশ সবটাই ভারতীয় উপমহাদেশের থেকে খানিকটা ভিন্ন। তাই টিম ইন্ডিয়ার সামনে যে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা রয়েছে তা বলাই বাহুল্য।

পরিবেশের এই ভিন্নতার কারণেই এখানে হয়তো ভারতীয় দলের রেকর্ড অত্যন্ত হতাশাজনক। ১৯৬৭ সালে ভারতীয় দল এজবাস্টনে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামে। তারপর থেকে ৫৮ বছর কেটে গিয়েছে। এই মাঠে আরে সাতবার ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। দুর্ভাগ্যবশত আটবারের মধ্যে টিম ইন্ডিয়া এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট ম্য়াচ জিততে পারেনি। তিন ম্যাচে তো ইনিংসে হেরেছে টিম ইন্ডিয়া। কেবল ১৯৮৬ সালে টেস্ট ম্য়াচ ড্র করতে সক্ষম হয়েছিল ভারতীয় দল। বাকি সাত ম্যাচেই পরাজিত হয়েছে ভারত। শেষবার তিন বছর আগেও সাত উইকেটে হেরেছিল ভারত।

ফলে এই তরুণ ভারতীয় দলের সামনে সেটা করে দেখানোর সুযোগ রয়েছে, যা এর আগে কোনও ভারতীয় দল করতে পারেনি। ইংল্যান্ডকে এজবাস্টনের মাঠে হারিয়ে ইতিহাস গড়তে পারে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে অতীত পরিসংখ্যান কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে কাজটা একেবারেই সহজ হবে না। 

সেরা শিরোনাম

NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
IND vs NZ: 'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
Ankon Aich: ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ
ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget