এক্সপ্লোর

India vs England: বুমরার খেলা না খেলা নিয়ে মাথাব্যথা নেই, দ্বিতীয় টেস্টের বহু আগেই একাদশ ঘোষণা করে দিলেন স্টোকস

India England 2nd Test: দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ইংল্যান্ড দলে যুক্ত হয়েছেন তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার।

বার্মিংহাম: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত ও ইংল্যান্ড এজবাস্টনে দ্বিতীয় টেস্ট (India England 2nd Test) খেলতে মাঠে নেমে পড়বে। এই টেস্টের আগে যাকে নিয়ে সবথেকে বেশি চর্চা, তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের সেরা ফাস্ট বোলার দ্বিতীয় টেস্টে খেলবেন কি না, সেই নিয়ে চর্চার অন্ত নেই। প্রথম টেস্টে প্রথম ইনিংসে পাঁচ পাঁচটি উইকেট নিয়েছিলেন বুমরা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) খেলা বা না খেলার ওপর ম্যাচের ভাগ্য় অনেকটাই নির্ভরশীল বলে মনে করা হচ্ছে।

তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) সোজাসাপ্টা জানিয়ে দিলেন যে তিনি এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত। বুমরাকে খেলানো বা না খেলানোটা ভারতীয় ম্য়ানেজমেন্টের মাথাব্যথার কারণ, ইংল্যান্ডের নয়। সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বলেন, '(বুমরার বিষয়টা) ভারতের মাথাব্যথার কারণ। আমি ইংল্যান্ডের অধিনায়ক। ভারত কী করবে না করবে, জনসমক্ষে কতটা বলবে, সেটা ওর সিদ্ধান্ত নিক।'

বুমরার ফিটনেস নিয়ে টেস্টের আগে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, 'ও ম্যাচ খেলার জন্য উপলব্ধ বটেই। আমরা শুরু থেকেই জানি যে ও পাঁচটার মধ্যে তিনটি টেস্ট খেলবে। গত ম্যাচের সম্পূর্ণ চাঙ্গা হতে ও মাত্র আটদিন মতোই সময় পেয়েছে। ওয়ার্কলোড এবং পরিস্থিতির কথা ভেবে আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যতে, এখনও কিছুই ঠিক হয়নি। ও তো অনুশীলন করেছে, তো ম্যাচ খেলার জন্য ফিট না, বিষয়টা কিন্তু তেমন নয়। বিষয়টা একেবারে ও ধাঁধাটা সমাধান করার মতো। আমরা ওকে ছাড়াও সমতায় ফিরতে পারি বা ম্যাচ ড্র করতে পারি। ওকে দলের প্রয়োজনও বটে। আমাদের খালি ঠিক করতে হবে আমরা দলের সবথেকে বড় শক্তিশালী দিকটাকে কখন ব্যবহার করতে চাইছি।'  

এই টেস্টের আগে ইংল্যান্ড নিজেদের একাদশে কোনও বদল ঘটায় কি না, সেই দিকেও নজর ছিল। এই টেস্টের আগেই চার বছর পর ইংল্যান্ডের লাল বলের দলে প্রত্যাবর্তন ঘটান জোফ্রা আর্চার। তারকা ফাস্ট বোলার দীর্ঘদিন চোট আঘাতে জর্জরিত থাকার পর অবশেষে ফিটনেস ফিরে পেয়েছেন। তিনি এজবাস্টনে সুযোগ পান কি না, সেই দিকেও নজর ছিল। কয়েক সপ্তাহ আগেই আর্চার কাউন্টি ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। ৩০ বছর বয়সি তারকাকে বেশ ছন্দেও দেখায়। তবে দুর্ভাগ্যবশত তিনি একাদশে জায়গা পেলেন না। হেডিংলেতে ঐতিহাসিক জয়ের একাদশে কোনওরকম বদল ঘটাল না ইংল্যান্ড। ম্যাচের দিন দুই আগেই বেন স্টোকস কিন্তু একাদশ ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন তাঁর দল অপরিবর্তিত থাকছে। 

আর্চার সুযোগ না পাওয়ার বিষয়ে স্টোকস বলেন, 'আর্চার বহুদিন পর আবার আমাদের দলে ফিরেছে। ওর জন্য এই সপ্তাহটা গোটা দলের সঙ্গে থাকাটা জরুরি। ও সিরিজ়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের থেকে ওকে আমি বেশ ভালভাবে চিনি। ও নিঃসন্দেহেই ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চায়। আমি তো এটাই জানি।' এবার দেখার বিষয় ভারতীয় দল এজবাস্টনে একাদশে কোনও বদল ঘটায় কি না।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget