এক্সপ্লোর

Rishabh Pant Record: ধোনির রেকর্ড ভেঙে বিরল কীর্তি গড়লেন পন্থ, ভারতের আর কারও নেই এই নজির

India vs England: স্টোকসের বলে পরাস্ত হলেন। খোঁচা লাগল। কিন্তু পন্থ অদম্য। ডাকাবুকো। শোয়েব বশিরের বলে এক হাতে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন।

লিডস: নড়বড়ে নব্বইয়ের ঘরে এক-আধবার নয়, সাতবার আউট হয়েছেন তিনি। শনিবার হেডিংলেতে স্পিনার শোয়েব বশিরকে একই ওভারে চার ও ছক্কা মেরে যখন ৯৫ রানে পৌঁছে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant), সঙ্গে সঙ্গে বল করতে চলে এলেন বেন স্টোকস। ইংরেজ অধিনায়কের বলে ইনিংসের শুরুতে কয়েকবার অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল পন্থকে। আগ্রাসী শটও খেলেছেন। ইংল্যান্ডের এই অনভিজ্ঞ বোলিং লাইন আপে স্টোকসই যে সবচেয়ে ধারাল অস্ত্র, বলার অপেক্ষা রাখে না।

তবে তিনি, ঋষভ পন্থ অন্য ধাতুতে গড়া। স্টোকসের বলে পরাস্ত হলেন। খোঁচা লাগল। কিন্তু পন্থ অদম্য। ডাকাবুকো। শোয়েব বশিরের বলে এক হাতে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৪৬ বলে। টেস্ট ক্রিকেটে পন্থের সপ্তম সেঞ্চুরি। সেই সঙ্গে তিনি ভেঙে দিলেন মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। টেস্টে ৬টি সেঞ্চুরি রয়েছে ধোনির। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে যা এতদিন সর্বোচ্চ সংখ্যক ছিল। ধোনিকে আগেই স্পর্শ করেছিলেন তাঁর শিষ্য পন্থ। এদিন ছাড়িয়ে গেলেন নিজের নায়ককে। ৭ সেঞ্চুরি - ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে এত সেঞ্চুরি নেই কারও। তালিকায় তিন নম্বরে বাংলার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। টেস্টে তিনটি সেঞ্চুরি রয়েছে পাপালির। 

 

পন্থ সেঞ্চুরি করতেই হেডিংলে টেস্টে তিন ভারতীয় ক্রিকেটারের সেঞ্চুরি হয়ে গেল। এশিয়ার বাইরে কোনও দেশে এ নিয়ে মাত্র চতুর্থবার কোনও টেস্টে একসঙ্গে ভারতের তিন ব্যাটার সেঞ্চুরি করলেন। ১৯৮৬ সালে প্রথমবার একসঙ্গে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাওস্কর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও মোহিন্দর অমরনাথ। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০২ সালে হেডিংলেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৬ সালে গ্রস আইলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড় ও মহম্মদ কাইফ। আর এই টেস্টে করলেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও পন্থ।

হেডিংলের ইনিংসে ৬টি ছক্কা মেরেছেন পন্থ। টেস্টে ৭৬ ইনিংসে ৭৯টি ছক্কা হয়ে গেল তাঁর। এখানেও তিনি পেরিয়ে গেলেন ধোনিকে। টেস্টে ১৪৪ ইনিংসে ৭৮টি ছক্কা মেরেছিলেন ধোনি। পন্থের সামনে এখন শুধু বীরেন্দ্র সহবাগ (৯০ ছক্কা) ও রোহিত শর্মা (৮৮ ছক্কা)।

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget