এক্সপ্লোর

India vs England: ২২ গজে সেঞ্চুরি পার্টনারশিপের পর দিনশেষে অধিনায়ক গিলের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট জয়সওয়াল

Yashasvi Jaiswal-Shubman Gill: যশস্বী ১০১ রানে আউট হলেও, প্রথম দিনশেষে লিডসে ১২৭ রানে অপরাজিত রয়েছেন শুভমন। দুই তরুণ ব্য়াটার মিলে ১২৯ রানের পার্টনারশিপ গড়েন।

লিডস: ইংল্যান্ডের মাটিতে সিরিজ়ের প্রথম টেস্টের (ENG vs IND) প্রথম দিনে ব্যাটিং। চ্যালেঞ্জটা শুধু ইংলিশ বোলারদের সামলানোর নয়, ছিল গোটা সিরিজ়ের জন্য শুরুটা ভাল করে একটা ভাল ছন্দ সেট করার। লিডসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমন গিল (Shubman Gill), উভয়েই সেই কাজটা যে একেবারে নিখুঁতভাবে করেছেন, সেটা বলাই বাহুল্য। দুইজনেই প্রথম দিনে শতরান হাঁকান, একসঙ্গে মিলে গড়েন শতাধিক রানের পার্টনারশিপও। প্রথম দিনের খেলাশেষে নিজের ব্য়াটিং পরিকল্পনা, ইনিংসে নিয়ে তো কথা বলেনই, পাশাপাশি যশস্বীকে অধিনায়ক শুভমনের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে দেখা যায়।

 দিনের খেলাশেষে যশস্বী সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা একসঙ্গে ব্য়াটিংটা বেশ উপভোগ করেছি। আমাদের মধ্যে মধ্যের বন্ধুত্বটা দারুণ। তাই স্বাভাবিক ভাবেই ওর সঙ্গে ব্যাট করাটা দারুণ উপভোগ্য ছিল এবং নিঃসন্দেহে ও ভাল ইনিংস খেলেছে। ও সবসময় মাথা ঠান্ডা রাখে, শান্ত থাকে। সেই কারণেই ওর সঙ্গে ব্যাটিং করাটা উপভোগ করি এবং বর্তমানে ওর অধিনায়কত্বে খেলতেও বেশ ভালই লাগছে।'

যশস্বী ১০১ রানে আউট হলেও, প্রথম দিনশেষে লিডসে ১২৭ রানে অপরাজিত রয়েছেন শুভমন। দুই তরুণ ব্য়াটার মিলে ১২৯ রানের পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপই ভারতের বড় রান তোলার ভিতটা গড়ে দেয়। ম্যাচের তথা পার্টনারশিপ, ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের পরিকল্পনাও ফাঁস করেন যশস্বী। 'আমরা ২২ গজে প্রচুর কথা বলেছি। আমরা চাইছিলাম যাতে আমরা সেশন ধরে ধরে এগোই এবং যতটা সম্ভব রান করি। আর খারাপ বল পেলে তো সেটাকে একেবারে সঠিক জায়গায়া পাঠানোর পরিকল্পনা ছিল।' বলেন যশস্বী।

হেডিংলেতে প্রথম দিন খেলা হল ৮৫ ওভার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। শুভমন ১২৭ রানে ক্রিজে। ঋষভ ব্যাট করছেন ৬৫ রানে। দুজনে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১৩৮ রান যোগ করেছেন। ইংল্যান্ডের পরিবেশে, স্যুইং আর সবুজ পিচের ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে ভারতীয় ব্যাটাররা কী করবেন, ধন্দে ছিলেন অনেকে। কিন্তু এই ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার ও ভার নেই। তাই সুযোগ পেয়েই প্রথম দিনেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া।

তারই ফায়দা তুলল ভারত। শুরুটা দারুণ করেন কে এল রাহুল ও যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ৪২ রান করে রাহুল ফেরেন। অভিষেক টেস্টে ০ করলেন সাই সুদর্শন। তবে যশস্বী সেঞ্চুরি করেন। তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন। তারপর এল শুভমনের শতরান এবং দিনশেষে বোনাস ঋষভ পন্থের অর্ধশতরান।

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget