এক্সপ্লোর

Rishabh Pant: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগেই সুখবর, মাঠে ফিরছেন ঋষভ পন্থ

Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পায়ের পাতায় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। চিড় ধরেছিল হাড়ে।

নয়াদিল্লি: ইংল্যান্ডে চতুর্থ টেস্ট ম্যাচেই পায়ের পাতায় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর পায়ের পাতায় চিড় ধরেছিল। তারপর পঞ্চম টেস্টে তো তিনি মাঠে নামতেই পারেননি, এই চোটের জেরে এশিয়া কাপেও খেলা হয়নি তাঁর। দীর্ঘদিন ক্রাচ এবং ব্যান্ডেজ নিয়েই হাঁটতে হয়েছে তাঁকে। তবে এশিয়া কাপ শুরু হতে না হতেই সুখবর। ফিরছেন ঋষভ পন্থ।

একাধিক রিপোর্ট অনুযায়ী পায়ের হাড়ে চিড় ধরায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পরে অবশেষে মাঠে ফিরছেন পন্থ। প্রাথমিকভাবে পন্থকে অস্ত্রোপ্রচার করাতে হতে পারে বলে শোনা গেলেও, পরবর্তীতে বিসিসিআইয়ের মেডিক্যাল দল অস্ত্রোপ্রচারের বিরুদ্ধেই সিদ্ধান্ত নেয়। রিহ্যাবের পরেই পন্থ মাঠে ফিরবেন। সেই লক্ষ্য়ে তিনি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন। তবে তারকা কিপার-ব্যাটার ইতিমধ্যেই ভারতে ফিরেছেন। শোনা যাচ্ছে তিনি আগামী সপ্তাহেই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাচ্ছেন। নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলতে সেখানেই তাঁর রিহ্যাব চলবে।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 'পন্থ মাঠে ফেরার চেষ্টা করে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেই মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা খুব উজ্জল এমনটা বলা সম্ভব নয়।' তবে পন্থ চেষ্টা চালাচ্ছেন বটে, কিন্তু ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে পন্থের খেলা বেশ কঠিনই বলে মনে হচ্ছে।

সেন্টার অফ এক্সিলেন্সে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে গিয়ে ফিটনেস প্রমাণ করতে হয়। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনের পর শুরু হয় ফিজিওথেরাপি এবং স্পট স্পেসিফিক ড্রিল। এই সময় ডাক্তাররা পুনরায় চোট খতিয়ে দেখে বিসিসিআইকে প্রতিদিন রিপোর্ট দেয়। এই প্রক্রিয়া শেষ হলে শুরু হয়ে নেটে অনুশীলন এবং এর পরিমাণ ও তীব্রতা ধীরে ধীরে বাড়ে।

তারপর ফিটনেস পরীক্ষা এবং বিভিন্ন ফিল্ডিং ড্রিল করতে হয় ক্রিকেটারদের। এরপরে ডাক্তাররা পুনরায় চোট কেমন আছে এবং তা পুরোপুরি সেরেছ কি না, তা খতিয়ে দেখেন। এরপরে ম্যাচ পরিস্থিতির মধ্যে দিয়ে তে আহত খেলোয়াড়দের যেতে হয়। এইসব কয়টি ধাপ করেই কোনও ক্রিকটার সেন্টার অফ এক্সিলেন্স থেকে ফিটনেসের ছাড়পত্র পান। তাই এত দ্রুত পন্থের এই পুরো প্রক্রিয়া পার করে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নামাটা বেশ কঠিনই। কিন্তু পন্থের ধীরে ধীরে রিহ্যাব শুরু হওয়ার খবরটা যে নিঃসন্দেহেই ভারতীয় সমর্থকদের জন্য আনন্দের, তা বলাই বাহুল্য। 

সেরা শিরোনাম

IND vs NZ Live Score: ধ্রুব জুড়েলের ৮৮, ২৪৬ রানে অল আউট ভারত, ১১০ রানের লিড পেল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
ধ্রুব জুড়েলের ৮৮, ২৪৬ রানে অল আউট ভারত, ১১০ রানের লিড পেল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
India U19 Team: অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
Akash Deep: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম
৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম
Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget