এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: চাপে পড়েই কি সিদ্ধান্ত বদল? বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে আন্তঃদলীয় ম্যাচ খেলবেন রোহিতরা

Indian Cricket Team: ভারতীয় দলের খারাপ ফর্মের জেরে অবশেষে বিসিসিআইয়ের তরফে তিন দিনের একটি আন্তঃদলীয় ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। 

পারথ: আর নয়দিনের অপেক্ষা। তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ভাল পারফর্ম করা শুধু জরুরি নয়, একমাত্র উপায়ও বটে। তবে সেই সিরিজ়ের আগে ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে না না প্রশ্নচিহ্ন রয়েছে। 

অজ়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে মাঠে নামার আগে টিম ইন্ডিয়া কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। এমনকী ভারত 'এ'-র বিরুদ্ধে যে আন্তঃদলীয় অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার, সেই ম্যাচও বাতিল করে দেওয়া হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছিলেন আন্তঃদলীয় ম্যাচ খেলার থেকে অনুশীলন করা ম্যানেজমেন্টের কাছে অধিক লাভদায়ক বলে মনে হয়। তবে এই সিদ্ধান্ত বেশ সমালোচনার সম্মুখীন হয়। তবে দলের খারাপ ফর্মের জেরে অবশেষে বিসিসিআইয়ের তরফে তিন দিনের একটি আন্তঃদলীয় ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। 

তবে শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড চায় যে এই ম্যাচ সম্পূর্ণভাবে বন্ধ দরজার মধ্যেই আয়োজিত হোক এবং যাতে এই ম্যাচ কেউই দেখতে না পারে। টিম ইন্ডিয়ার তারকারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে। সেখানে অনুশীলনও করছে। তবে ম্যাচের মতো অনুশীলন ঘিরেও বেশ কড়াকড়ি রয়েছে এবং তা সাধারণ মানুষের দৃষ্টির বাইরেই রাখতে তৎপর ভারতীয় ম্যানেজমেন্ট।

পারথে ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। সেখানেই দিন দশেক চলবে অনুশীলন। ভারতীয় দল ওয়াকা স্টেডিয়ামে অনুশীলন সারছে। বাইরে থেকে যাতে অনুশীলনের কিছু দেখা না যায়, সেই কারণেই কালো কাপড়ে অনুশীলনের স্থান সংলগ্ন গ্রিল সম্পূর্ণভাবে ঢেকে ফেলা হয়েছে। গোটা মাঠেই লকডাউনের পরিস্থিতি। শুধু সাধারণ জনগণের থেকে আড়াল করাই নয়, অনুশীলনের যাতে কোনও ফুটেজ বাইরে না যায়, সেই কারণে মাঠকর্মীদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ফোনের ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।

এই প্রথম নয়, ২০২২ সালে বিশ্বকাপের সময়ও কিন্তু ছবিটা একই ছিল। অনুশীলন ম্যাচ থেকে অনুশীলন, অজ়িদের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে কিন্তু টিম ইন্ডিয়ার সবটা ঘিরেই রাখঢাক গুড় গুড়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতেই ঘটবে সম্ভাব্য অভিষেক, বুমরাকে সামলাতে বিশেষ প্রস্তুতি সারছেন ম্যাকসোয়েনি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: একাধিকবার জীবনদান পেয়েও বড় রান পেলেন না রোহিত, শতরানের গণ্ডি পার করেই দ্বিতীয় উইকেট হারাল ভারত
একাধিকবার জীবনদান পেয়েও বড় রান পেলেন না রোহিত, শতরানের গণ্ডি পার করেই দ্বিতীয় উইকেট হারাল ভারত
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
IND vs ENG: আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?
আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?
Shubman Gill Ranking: প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget