এক্সপ্লোর

West Bengal Bypoll: 'অন্য সময় দেখা যায় না, ভোটের সময় কেন এসেছেন', চা বাগানে বিক্ষোভের মুখে মাদারিহাটের বিজেপি প্রার্থী

West Bengal By Election: কোনওমতে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।

রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার: আজ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, এই ৬ আসনের বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় উপনির্বাচন হচ্ছে। মাদারিহাটে বুথের সংখ্যা ২২৬। ৬টি বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। 

আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে বিক্ষোভের মুখে পড়লেন মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার। অন্য সময় দেখা যায় না, ভোটের সময় কেন এসেছেন, প্রশ্ন তোলেন বাগানের শ্রমিকরা। কোনওমতে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। কিছুদূর যাওয়ার পর প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চা শ্রমিকরা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।                                                                                                                                      

এদিকে, ভোট শুরুর আগেই বিজেপি প্রার্থী রাহুল লোহার জানিয়েছিলেন, 'চা বাগানের সকলের তৃণমূলের কাজ নিয়ে ক্ষিপ্ত। ভোটের আগে চা বাগান খুলে দিলেও ভোটের পর ফের তা বন্ধ করে দেওয়া হয়। চা বাগানের শ্রমিকরা ক্ষেপে আছে গোটা বিষয়টি নিয়ে।' 

আরও পড়ুন, ভোটের জন্য বন্ধ বড়মা দর্শন! তৃণমূল প্রার্থী পুজো দিয়ে বেরতেই তুমুল বিক্ষোভ

মাদারিহাট বিধানসভার ৫টি বুথে তাঁদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি, এর মধ্যে বেশিরভাগ বুথই চা বাগান এলাকার, দাবি মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের। নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি। পাশাপাশি মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর বুথ ডিমডিমা চা বাগান প্রাথমিক বিদ্যালয়, সেখানে বিরোধীদলের এজেন্ট ছাড়াই মক পোল হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। জানা নেই, খোঁজ নিয়ে দেখব, প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থীর। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget