এক্সপ্লোর

Rishabh Pant: সোশ্যাল মিডিয়ায় নিজের বায়ো বদলে ফেললেন পন্থ, যোগ করলেন দ্বিতীয় জন্মদিন

Indian Cricket Team: সম্প্রতি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দলের একাধিক সদস্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ঋষভ পন্থ।

নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) গত বছরের একেবারে শেষের দিকে, ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পন্থ। তবে তাঁর মাঠে প্রত্যাবর্তন ঘটানোর জন্য এখনও খানিকটা সময় বাকি রয়েছে। এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম বায়ো বদলে ফেললেন তারকা ক্রিকেটার।

২৫ বছর বয়সি পন্থ নিজের ইনস্টাগ্রাম বায়ো এডিট করে তাতে নিজের দ্বিতীয় জন্মদিন যোগ করেছেন। এই বছরের ৫ জানুয়ারিকে নিজের দ্বিতীয় জন্মদিন হিসাবেই লিখেছেন পন্থ। চোট পাওয়ার পর একাধিকবার অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। তিনি বর্তমানে কারুর সাহায্য ছাড়াই নিজের পায়ে বর দিয়ে হাঁটাও শুরু করেছেন। সামনেই বিশ্বকাপ, দ্রুত সুস্থ হয়ে পন্থকে তাই সেই মেগা টুর্নামেন্টের আগে সারিয়ে তোলা যায় নাকি, সেই বিষয়ে বিসিসিআই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলেই খবর।

তবে বর্তমানে পন্থ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব চালাচ্ছেন। সেখানেই ভারতীয় দলের একগুচ্ছ তারকা রয়েছেন। কেএল রাহুলরা, যুজবেন্দ্র চাহালরাও চোট সারাতে অনুশীলন করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই তাঁদের সঙ্গে সম্প্রতি একটি ছবিও শেয়ার করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে পন্থ ছাড়াও শার্দুল ঠাকুর, কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও মহম্মদ সিরাজকে (Mohammad Siraj)। ছবির ক্যাপশনে পন্থ লিখেছেন, 'এই সতীর্থদের সঙ্গে রি-ইউনিয়ন সবসময় মজাদার।'


 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই যশপ্রীত বুমরাও রিহ্যাব চালাচ্ছেন। গত সেপ্টেম্বর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোট সারিয়ে তুলতে নিউজিল্যান্ডে অস্ত্রোপ্রচারও করিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিজের রিহ্য়াব সারছেন তিনি। জাতীয় দলে বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। ফের কবে বুমরাকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে?

শোনা যাচ্ছিল অগাস্টেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একবার বুমরাকে খেলতে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী তিনি না কি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রত্যহ সাত ওভার করে বলও করছেন। বল করতে গিয়ে আপাতত তাঁর কোনওরকম সমস্যাই হচ্ছে না বলেই খবর। তবে এখনও তাঁর জাতীয় দলে ফেরার কোনও দিনক্ষণ ঠিক করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget