এক্সপ্লোর

Jasprit Bumrah: এনসিএতে নিয়মিত সাত ওভার বল করছেন বুমরা, তারকা বোলার কবে ফিরবেন জাতীয় দলে?

Team India: যশপ্রীত বুমরাকে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল।

নয়াদিল্লি: গত সেপ্টেম্বর থেকে চোটের কারণে জাতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোট সারিয়ে তুলতে নিউজিল্যান্ডে অস্ত্রোপ্রচারও করিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিজের রিহ্য়াব সারছেন তিনি। জাতীয় দলে বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। ফের কবে বুমরাকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে?

শোনা যাচ্ছিল অগাস্টেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একবার বুমরাকে খেলতে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী তিনি না কি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রত্যহ সাত ওভার করে বলও করছেন। বল করতে গিয়ে আপাতত তাঁর কোনওরকম সমস্যাই হচ্ছে না বলেই খবর। তবে তিনি এখনও তাঁর জাতীয় দলে ফেরার কোনও দিনক্ষণ ঠিক করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। 

এই বিষয়ে অবগত এক ব্যক্তি পিটিআইকে জানিয়েছেন, 'এই ধরনের চোটের ক্ষেত্রে আগেভাগে কোনওরকম দিনক্ষণ নির্ধারণ করাটা একেবারেই উচিত নয়। প্রতিনিয়ত খেলোয়াড় কতটা উন্নতি করছেন, সেই দিকে নজর রাখতে হয়। তবে হ্যাঁ, এটুকু বলা যায় যে বুমরা ভালভাবেই চোট থেকে সেরে উঠছেন এবং তিনি এনসিএ-র নেটে সাত ওভার করে বলও করছেন। শুরুতে ও অল্প অনুশীলন ও বোলিং করছিল। তার থেকে অনেকটাই উন্নতি করেছেন তিনি।'

প্রসঙ্গত, আজই আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের সূচি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেই বিশ্বকাপে বুমরাকে খেলতে দেখা যাবে কি না, তা সময়ই বলবে। তবে আগেভাগেই সতর্কবার্তা দিয়ে রেখেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের জন্য বুমরাকে তড়িঘড়ি দলে ফেরানো হলে, তা ক্ষতিকর হতে পারে।

পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদির উদাহরণ দিয়ে বুঝিয়ে শাস্ত্রী বলেন, 'ও (বুমরা) দলের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে তড়িঘড়ি বিশ্বকাপের কথা মাথায় রেখে যদি ওকে ফেরানো হয়, তাহলে ওর মাঠের বাইরে থাকার মেয়াদ বাড়তে পারে, ঠিক যেমনটা শাহিন আফ্রিদির সঙ্গে হয়েছিল। সুতরাং, এখানে ভুল করার সুযোগটা খুব কম। তাই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?

ভিডিও

Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি
Madan Mitra News: পুর নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে মদন মিত্র, তলব স্ত্রী ও দুই ছেলেকেও; বাড়ল চাপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget