এক্সপ্লোর

Jasprit Bumrah: ভারত হারলেও বড় স্বীকৃতি বুমরার, ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়ে বর্ষসেরা হওয়ার দৌড়ে

Indian Cricket Team: আইসিসি সোমবারই বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনীত হয়েছেন চার ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন বুমরা।

মেলবোর্ন: ভারত বক্সিং ডে টেস্টে হেরেছে। কিন্তু জয়োধ্বনি চলছে একজনের নামে।

সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পেলেন আর এক বড় স্বীকৃতি। আইসিসি-র (ICC) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে ঢুকে পড়লেন আমদাবাদের ফাস্টবোলার । 

আইসিসি সোমবারই বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনীত হয়েছেন চার ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন বুমরা ।

চারজনের তালিকায় ইংল্যান্ডের দুই ক্রিকেটার রয়েছেন। তাঁরা হলেন জো রুট (Joe Root) ও হ্যারি ব্রুক (Harry Brook)। সেই সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) ।

রবিবারই জানা গিয়েছিল যে, আইসিসি-র বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন অর্শদীপ সিংহ ও বাবর আজম । এঁদের মধ্যে অর্শদীপ ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ।

বুমরা চলতি বছরে ১৩টি টেস্ট খেলেছেন । এবং পেয়েছেন ৭১টি উইকেট । যা তাঁর কেরিয়ারে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি। টেস্টে এ বছরে তাঁর চেয়ে বেশি উইকেট আর কেউই পাননি ।

 

বর্ডার গাওস্কর ট্রফিতেও দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা । ৪ টেস্টে ৩০ উইকেট তুলে নিয়েছেন । তাঁর সবচেয়ে কাছাকাছি যিনি রয়েছেন, সেই প্যাট কামিন্স পেয়েছেন ২০ উইকেট । চলতি সিরিজে প্রথম ম্যাচে অধিনায়ক হিসাবে প্রথমবার নেমেছিলেন বুমরা । আর পারথে সেই ম্যাচে ভারতকে জেতাতেও বড় ভূমিকা নিয়েছিলেন । সেই টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯০ রানে হারিয়েছিল ভারত । পরে অবশ্য রোহিত শর্মা দলে যোগ দেওয়ার পর নেতৃত্বের দায়িত্বও যায় হিটম্যানের হাতে ।

আরও পড়ুন: তিতাস-রিচা খেললেও মধ্য প্রদেশের কাছে বিরাট পরাজয় বাংলার, ঝুলনের সামনেই ফাইনালে স্বপ্নভঙ্গ

পাশাপাশি ব্যাট হাতে দুরন্ত ছন্দে ইংল্যান্ডের রুট। ২০২৪ সালে ১৭ টেস্টে ৬টি সেঞ্চুরি করেছেন রুট। সঙ্গে পাঁচটি হাফসেঞ্চুরি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক এ বছরই প্রথম আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হয়েছিলেন। চলতি বছরে টেস্টে ১১০০ রান করেছেন ব্রুক।

আরও পড়ুন: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? শরফুদ্দৌলাকে নিয়ে তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget