এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: বর্ডার-গাওস্কর সিরিজ়ের আগে বাড়ল উদ্বেগ! ওয়াখেড়েতে কিউয়িদের বিরুদ্ধে নেই অসুস্থ বুমরা

India vs New Zealand: ওয়াংখেড়েতে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টে বুমরার বদলে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন মহম্মদ সিরাজ।

মুম্বই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ইতিমধ্যেই খুইয়েছে ভারত। ওয়াংখেড়েতে তৃতীয় টেস্ট ম্যাচটা (IND vs NZ 3rd Test) টিম ইন্ডিয়ার জন্য সম্মানরক্ষার লড়াই। তবে সেই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে পারলেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসের সময় জানান বুমরার শরীর ভাল নেই, তাই তিনি এই ম্যাচে খেলতে পারবেন না। এই খবর যে ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় শীর্ষে থাকলেও, টিম ইন্ডিয়ার সঙ্গে বাকি দলগুলির ব্যবধান ক্রমেই কমে আসছে। পরিস্থিতি এমনই যে চ্যাম্পিয়নশিপের খেতাবি  লড়াইয়ে পৌঁছতে হলে বাকি ছয় টেস্টের মধ্যে অন্তত চারটিতে জিততে হবে ভারতীয় দলকে। প্রতিপক্ষও যে একেবারেই সহজ নয়, তা বলাই বাহুল্য।

কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজ়ের পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ে এমনিই মহম্মদ শামিকে পাবে না টিম ইন্ডিয়া। তিনি ফিট হতে পারেননি। তার ওপর দলের আরেক প্রথম সারির তারকা ফাস্ট বোলার যদি চোটের কবলে পড়েন, তাহলে দল যে বিরাট বিপাকে পড়বে, তা বলাই বাহুল্য। তাই বুমরার অনুপস্থিতি যে উদ্বেগ বাড়াবে, সেটাই স্বাভাবিক।

তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই। বুমরা চোটের কবলে পড়েননি, বরং তাঁর শরীর অসুস্থ। ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বুমরা ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই তিনি মুম্বইয়ে তৃতীয় টেস্টে মাঠে নামতে পারেননি।'

 

 

এদিন ম্যাচে ফের একবার নিউজ়িল্যান্ড অধিনায়ক টম ল্যাথামই টস জেতেন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক ল্যাথাম। রোহিতও অবশ্য জিত প্রথমে ব্যাটিংই করতেন বলে জানান। তিন স্পিনার ও দুই ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল। বুমরার বদলে একাদশে সুযোগ পান আরেক ফাস্ট বোলর মহম্মদ সিরাজ। অর্থাৎ কেএল রাহুলকে কিন্তু এই ম্যাচেও সেই মাঠের বাইরে বসেই কাটাতে হবে। 

আরও পড়ুন: রিটেনশনের পর কোন দলগুলির হাতে রইল আরটিএম কার্ডের বিকল্প? নিলামে কত টাকা নিয়ে নামবে কেকেআর? 

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
IND vs WI: চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget