এক্সপ্লোর

Kuldeep Yadav: ভেঙে গেল কিংবদন্তি ওয়ার্নের দুই দশক পুরনো রেকর্ড, রাঁচিতে ইতিহাস গড়লেন কুলদীপ যাদব

IND vs SA: রাঁচিতে প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের ১০ ওভারে ৬৮ রানের বিনিময়ে চার উইকেট নেন ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কুলদীপ যাদবের ৪ উইকেটের নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করতে মুখ্য় ভূমিকা নেন।
  • শেন ওয়ার্নের রেকর্ড ভেঙে কুলদীপ নতুন কৃতিত্ব অর্জন করেছেন।
  • প্রোটিয়াদের বিরুদ্ধে এটা এক ইনিংসে তাঁর চতুর্থ চার উইকেট হল।
  • ভারতীয়দের মধ্যে শামি ও আগারকারের পরেই কুলদীপের স্থান।

রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম ওয়ান ডেতে ভারতের হয়ে বল হাতে সফলতম বোলারের নাম কুলদীপ যাদব (Kuldeep Yadav)। নিজের ১০ ওভারে ৬৮ রানের বিনিময়ে চার উইকেট নেন ভারতীয় চায়নাম্যান বোলার। এই চার উইকেটের সুবাদেই কিংবদন্তি শেন ওয়ার্নের দুই দশকেরও অধিক পুরনো রেকর্ড ভেঙে ফেললেন কুলদীপ যাদব।

প্রথমে কুলদীপ সেট টনি ডি জর্জ়িকে ৩৯ রানে ফেরান। তারপর ষষ্ঠ উইকেটে ৬৮ বলে ৯৭ রান যোগ করে ভয়ঙ্কর হয়ে উঠা ম্যাথিউ ব্রেটস্কি এবং মার্কো জানসেনের পার্টনারশিপও ভাঙেন। অর্ধশতরান পূরণ করে দুরন্ত ছন্দে ব্যাট করা দুই ব্যাটারকেই তিন বলের ব্যবধানে আউট করেন কুলদীপ। তিনি শেষটা করেন শতাধিক স্ট্রাইক রেটে ১৭ রানের আগ্রাসী ইনিংস খেলা প্রেনেলান সুব্রায়নকে সাজঘরে ফিরিয়ে। রামধনুর দেশের বিরুদ্ধে কুলদীপের এই সাফল্য কিন্তু নতুন নয়।

এর আগে ২০১৮ সালে প্রোটিয়াভূমে দুইবার এবং ২০২২ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডেতে চার উইকেট নিয়েছিলেন। এই নিয়ে চতুর্থবার প্রোটিয়াদের বিরুদ্ধে ইনিংসে চার উইকেট নিলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এতবার ওয়ান ডেতে চার উইকেট নেওয়ার কৃতিত্ব আর কোনও স্পিনারের নেই। অতীতে তিনি শেন ওয়ার্ন এবং তাঁর একসময়ের জুড়িদার যুজবেন্দ্র চাহালের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় শীর্ষে ছিলেন। তবে রবিবাসরীয় রাঁচিতে কুলদীপ বাকি দুই স্পিনারকে পিছনে ফেলে এককভাবে এই কৃতিত্ব নিজের নামে করে ফেললেন।

কেবল ব্রেট লি এবং ওয়াকার ইউনিসই কুলদীপের থেকে অধিক, পাঁচবার করে প্রোটিয়াদের বিরুদ্ধে ইনিংসে চার উইকেট নিয়েছেন। কুলদীপের এই নিয়ে সর্বসাকুল্যে ১০ বার ইনিংসে চার উইকেট নেওয়া হয়ে গেল। ভারতীয় স্পিনারদের মধ্যে অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে এটি সর্বোচ্চ। কেবল মহম্মদ শামি (১৬) এবং অজিত আগরকর (১২) ভারতীয় হিসাবে ওয়ান ডেতে কুলদীপের থেকে বেশিবার ইনিংসে চার উইকেট নিয়েছেন।

 

ভারতীয় সমর্থকরা কিন্তু চাইবেন রায়পুর এবং বিশাখাপত্তনমে পরের দুই ওয়ান ডেতেও কুলদীপ যেন নিজের এই স্পিনভেল্কি অব্যাহত রাখতে পারেন। যথাক্রমে আসন্ন বুধ ও শনিবার প্রোটিয়াদের বিরুদ্ধে এই দুই ম্যাচ খেলা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget