এক্সপ্লোর

Virat Kohli: 'বাড়তি প্রস্তুতিতে বিশ্বাসী নই', শতরান হাঁকিয়ে কি নির্বাচকদেরই বার্তা দিলেন বিরাট কোহলি?

India vs South Africa: রাঁচিতে ১৩৫ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। কেরিয়ারের ৫২তম ওয়ান ডে শতরান হাঁকান তিনি।

রাঁচি: দুই ফর্ম্যাট থেকে অবসরের পর বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে কেবল আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটই খেলেন। ৩৭ বছর বয়সে এসে মাত্র এক ফর্ম্যাট খেলা কোহলি কীভাবে নিজের ফর্ম এবং ফিটনেস ধরে রাখবেন, সেই নিয়ে জোর চর্চা চলছিল। ম্যাচ ফিটনেস বজায় রাখত তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলারও পরামর্শ দেওয়া হচ্ছিল। তবে রাঁচিতে শতরান হাঁকিয়ে নিজের প্রস্তুতি নিয়ে কথা বললেন কোহলি। অনেকেই তাঁর জবাবের মধ্যে বোর্ড ও নির্বাচকদের প্রতি বিশেষ বার্তারও ইঙ্গিত পাচ্ছেন।

কী এমন বলেন বিরাট? ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহলিকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে আমি কখনই বাড়তি প্রস্তুতিতে বিশ্বাসী ছিলাম না। আমি তো মাথা খাটিয়ে আমার ক্রিকেটটা খেলি। আমার মাথা যতদিন বলবে, আমি খেলা চালিয়ে যাব। আর শরীরচর্চাটা আমি প্রচুর করি, তবে সেটা আর ক্রিকেট খেলার জন্য নয়, ওটা আমার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। আমার ফিটনেস ঠিক থাকলে এবং মানসিকভাবে আমি বিষয়টা উপভোগ করলে এবং বল দেখে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারা, দ্রুত ছুটতে পারার মতো ঘটানাগুলি ঘটাতে পারলে নিঃসন্দেহেই সবটা ঠিক আছে বলে ধরে নেওয়া যাবে। ব্যাট থেকে রান আসবেই।'

দলের বাকি ক্রিকেটারদের থেকে দিন দু'য়েক আগেই রাঁচিতে চলে এসেছিলেন কোহলি। এই বিষয়ে তিনি জানান, ' আমি আগেও বহুবার বলেছি যে কোথাও খেলতে নামলে আমি নিজের ১২০ শতাংশ নিয়ে নামব। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলাম। দিনের আলোতে দুই সেশন এবং রাতে এক সেশন ব্যাট করেই আমার প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। ম্যাচের আগেরদিন আমি বিশ্রাম করি। কারণ বয়সটা ৩৭ আর আমাকেও তো শরীরের খেয়াল রাখতে হবে। আমি যদি নিজেকে দেখে মনে করি যে আমি বোলারদের শাসন করতে পারব, তাহলে নিঃসন্দেহেই আমি মানসিকভাবে ভাল জায়গায় রয়েছি বলে ধরে নিই এবং শান্তভাবে সেক্ষেত্রে ম্যাচও খেলতে পারি।'

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর হয়ত বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে কোহলিকে। দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে কিং কোহলিকে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও গত বছরই অবসর নিয়েছিলেন বিরাট। কিন্তু বিসিসিআইয়ের তরফে বার্তা দেওয়া হয়েছে যে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। এই পরিস্থিতিতে আইপিএল ছাড়া সাদা বলের ফর্ম্য়াটে ছন্দ ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget