এক্সপ্লোর

Manav Suthar: টেস্ট অভিষেকেই দুরন্ত পারফর্ম করেছিলেন, কাউন্টি খেলতে ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন মানব

Manav Suthar County Cricket: ২৩ বছরের এই তরুণ স্পিনার প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন। আর অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়েছিলেন ম্যাচে।

মুম্বই: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন মানব সুথার (Manav Suthar)। ২৩ বছরের এই তরুণ স্পিনার প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন। আর অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়েছিলেন ম্যাচে। এবার কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেন রাজস্থানের এই স্পিনার। ওয়ারউইকশায়ারের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি সাক্ষর করেছেন মানব সুথার। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলের হয়ে পরের দুটো রাউন্ডে খেলতে দেখা যাবে মানবকে। 

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকে প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন মানব। এরপর প্রথম ইনিংস শেষে ৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট নেন মানব। রাজস্থানের জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মানব সুথার। ২৯ ম্যাচে ঘরোয়া ক্রিকেটে ১২৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন রাজস্থানের হয়ে। 

মানবের দলে অন্তর্ভুক্তি নিয়ে ওয়ারউইকশায়ারের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস জানিয়েছেন, 'আমরা বেশ কয়েকটি লাল বলের ভালো ম্যাচ খেলেছি সম্প্রতি। দারুণ ছন্দে রয়েছে দলটি। মানবকে স্বাগত জানানোর জন্য উত্তেজিত আমরা। আমাদের বোলিং আক্রমণে মানব নতুন বৈচিত্র্য নিয়ে আসবে নিশ্চিতভাবে।'

মানব জানিয়েছেন, 'প্রথমবার কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি। নিজের সেরাটা দিতে চাই। দুটো ম্যাচ ওদের হয়ে খেলব আমি ওখানে। বেশ উত্তেজিত ওয়ারউইকশায়ারে যোগ দেওয়ার জন্য।'

টেস্ট ক্রিকেটে অভিষেক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়া দশম ভারতীয় বোলার হিয়েছিলেন মানব সুথার। ১৯৮৮ সালে নরেন্দ্র হিরওয়ানি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। তাঁর সেই স্পেলটি ছিল ৬১/৮। যা এখনও পর্যন্ত অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্য়ে সেরা স্পেল। এবার সেই তালিকায় দ্বিতীয় স্থানে মানব সুথার। ৩৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছলেন তিনি। সৈয়দ আবেদ আলি ১৯৬৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৭ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন নিজের কেরিয়ারের প্রথম টেস্টেই। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিলীপ জোশী ১০৩ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছলেন। ১৯৬১ সালে ভমন কুমার ৬৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন অভিষেক টেস্টে।

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজ জমানার পর হয়ত ভারতীয় ক্রিকেট ফের একজন ধ্রুপদী ঘরানার অর্থোডক্স স্পিনার পেয়েছে। কাউন্টিতে মানব কেমন পারফর্ম করে তা এখন দেখার।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget