এক্সপ্লোর

MS Dhoni Car: লাল টুকটুকে গাড়িতে রাঁচির রাস্তায় ঝড় তুললেন ধোনি, ভাইরাল হল ভিডিও

Mahendra Singh Dhoni: ধোনির গ্যারেজে ৫০-এর অধিক বাইক এবং একাধিক নামী দামি গাড়ি রয়েছে।

নয়াদিল্লি: বেশ কয়েক বছর হল মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। এবারের আইপিএলেই তাঁর প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব। ধোনি নিজে সোশ্যাল মিডিয়ায় একদমই অ্যাক্টিভ নন। তবে তিনি যাই করুন না কেন, তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সদ্যই ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

গাড়ি ও বাইকের প্রতি ধোনির প্রীতি নতুন কিছু নয়। অতীতেও বারবার রাস্তায় গাড়ি, বাইক চালানো ধোনির ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি রাঁচির রাস্তায় ফের একবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। নিজের শহরে লাল রঙের ভিন্টেজ একটি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ধোনি। গাড়ির স্টিয়ারিং তাঁরই হাতে ছিল। গাড়ি চালানো অবস্থায় ধোনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।

 

প্রসঙ্গত, দিনকয়েক আগেই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ ও সুনীল জোশী ধোনির ফার্ম হাউসে ঢুঁ মেরেছিলেন। সেখানে গিয়ে দুই প্রাক্তনী কার্যত তাজ্জব বনে গিয়েছিলেন। ক্যাপ্টেন কুলের অসংখ্য বাইকের সংগ্রহ ও ভিন্টেজ গাড়ির সংগ্রহের ভিডিও পোস্ট করেন প্রাক্তন ভারতীয় পেসার বেঙ্কটেশ প্রসাদ। নিজের ভিডিও পোস্টের ক্যাপশনে ভেঙ্কটেশ লিখেছেন, 'আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ সংগ্রহ ওর গাড়ির। আর মানুষটাও দুর্দান্ত। প্রচুর কিছু অর্জন করেছে ধোনি। মানুষ হিসেবেও দারুণ। রাঁচিতে ওর বাড়িতে গাড়ি ও বাইকের সংগ্রহ দেখলাম। মানুষটার প্য়াশন আছে।'

ভিডিওটি করছিলেন ধোনির স্ত্রী সাক্ষী মালিক। তিনি ভিডিওতে প্রশ্ন করছেন প্রথমে প্রসাদকে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, 'কেমন লাগছে রাঁচিতে প্রথমবার এসে?'' প্রাক্তন ভারতীয় পেসার জবাবে বলেন, 'রাঁচিতে আমার প্রথমবার আসা নয়। এই নিয়ে আমি চতুর্থবার এখানে এলাম। কিন্তু ধোনির বাইকের সংগ্রহ ও গ্যারাজ দেখে আমি অবাক। কারও প্যাশন, ভালবাস ও কেউ বাইক নিয়ে এতটা পাগল না হলে এমনটা সম্ভব নয়।'' এরপরই প্রসাদ যোগ করেন, ''এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে। আমি অবশ্যই বলব এই কথা।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: তৃতীয় ওয়ান ডেতেও ভারতীয় দলে অব্যাহত থাকবে পরীক্ষা-নিরীক্ষা? কী বললেন জাডেজা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget