এক্সপ্লোর

MS Dhoni: কেন সাত নম্বর জার্সি পরে মাঠে নামেন তিনি? কারণ ব্যাখা করলেন ধোনি

Mahendra Singh Dhoni: সম্প্রতি এক ইভেন্টে তাঁর জার্সি নম্বর সংক্রান্ত প্রশ্নের জবাব দেন ধোনি।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের সাত নম্বর জার্সি ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। এই সাত নম্বর জার্সি পরেই দীর্ঘদিন ধরে ক্রিকেটের মঞ্চ মাতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। কেউ নিজের জন্মদিন, কেউ নিজের পছন্দের নম্বর আবার কেউ স্রেফ লাকি মনে করেই নিজেদের জার্সি নম্বর নির্বাচন করেন। ধোনির কী কারণে জার্সি নম্বর হিসাবে সাত বেছে নিয়েছিলেন জানালেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই।

ধোনিকে সম্প্রতি এক ইভেন্টে তাঁর জার্সি নম্বর বাছাই করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই দিনেই আমার জন্ম। আমার জন্মও বছরের সপ্তম মাসে। আবার আমার জন্ম সাল ১৯৮১। সেই পরিপ্রেক্ষিতে ৮-১ করলেও সাত হয়। তাই এই নম্বরটি বাছাই করে নিতে আমার খুব একটা ভাবনাচিন্তা করতে হয়নি। আমায় যখন আমার পছন্দের জার্সি নম্বর জানতে চাওয়া হয়, তখন তাই এই নম্বরটিকেই আমি বেছে নিই।'

 

কিংবদন্তি ক্রিকেটার রাঁচিতে ১৯৮১ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। সেই শহরেই এখনও থাকেন ধোনি। ভারতের হয়ে তাঁর সময়ে উপলব্ধ সমস্ত রকমের আইসিসি ট্রফি জিততে সক্ষম হন ধোনি, যা তাঁকে কিংবদন্তির আসনে বসায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন অবসর নিলেও, তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এ মরশুমের আইপিএলেও তাঁকে ফের একবার চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। 

সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই দফায় দফায় অনুশীলন সারতে দেখা গিয়েছে ধোনিকে (MS Dhoni)। সম্প্রতি ফের একবার ব্যাট, প্যাড পরে নেটে অনুশীলন সারতে দেখা গেল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এই অনুশীলনে সকলের নজর কাড়ে ধোনির ব্যাটের স্পনসর। গত বছর ধোনির তত্ত্বাবধানেই রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতেছিল সিএসকে। ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের জন্য এ মরশুমে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সম্প্রতি নেটে ধোনি যে ব্যাট দিয়ে অনুশীলন সারেন, সেই ব্যাটে স্পনসরের ভূমিকায় দেখা গেল 'প্রাইম স্পোর্টস'র নাম। এই প্রাইম স্পোর্টস আদপে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনির ছোটবেলার বন্ধু পরমজিত সিংহের মালিকাধীন এক কোম্পানি।

শুরুর দিকে ধোনির ক্রিকেট কেরিয়ারে এই পরমজিত সিংহ এবং প্রাইম স্পোর্টসের বিরাট অবদান ছিল। তাঁর জীবনকাহিনি নিয়ে তৈরি 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টরি'-তেও পরমজিত কীভাবে ধোনিকে নিজের প্রথম ব্যাট স্পনসর পেতে সাহায্য করেছিলেন, তার ঝলক দেখা গিয়েছে। কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে সম্ভবত বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্য নিয়েই নিজের ব্যাটে তাঁর কোম্পানির নাম লাগিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগেই চাপে ইংল্যান্ড, গোটা সিরিজ় থেকেই ছিটকে গেলেন তারকা বোলার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget