এক্সপ্লোর

Pakistan Cricket: বিশ্বকাপের মাঝপথেই ইস্তফা দিয়েছিলেন ইনজামাম, তাঁর বদলে বাবরদের প্রধান নির্বাচক বেছে নিল পিসিবি

Pakistan Cricket Team: বিশ্বকাপের মাঝপথেই বিতর্কের জেরে প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইনজামাম উল হক।

নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup 2023) মাঝপথেই বিতর্কের মাঝে নিজের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) তরফে ইনজামামের ছেড়ে যাওয়ার জায়গায় তৌসিফ আমেদকে (Tauseef Ahmed) নিয়োগ করা হল। অবশ্য পাকাপাকিভাবে নয়, প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার অস্থায়ীভাবে আপাতত বাবরদের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন। 

৬৫ বছর বয়সি তৌসিফ ১৯৮০ থেকে ১৯৯৩-র মাঝে পাকিস্তানের হয়ে ৩৪টি টেস্ট এবং ৭০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ডান হাতি অফস্পিনার ছিলেন তিনি। তৌসিফের প্রথম দায়িত্ব হবে বিশ্বকাপের পরপরই ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা পাকিস্তান অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য পাকিস্তানের দল বাছাই করা। পার্থে দুই দেশের প্রথম টেস্ট ম্যাচটি আয়োজিত হবে। মেলবোর্ন এবং সিডনিতে খেলা হবে বাকি দুই টেস্ট। 

তবে তার আগে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মহারণ। পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর ক্ষীণ আশা কিন্তু এখনও রয়েছে। তবে তার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিততে হবে তাঁদের। সেই ম্যাচের আগে ক্রিকেটের নন্দন কাননে জোর কদমে প্রস্তুতি সারলেন শাহিন শাহ আফ্রিদিরা।

অফস্টাম্পের ওপর বসানো জলের একটি বোতল। বোলিং কোচ দলের পেসারদের ডেকে বলে দিলেন, এমনভাবে বল করো, যাতে ওই বোতলেই আছড়ে পড়ে বল। টানা বল করে যাও করিডর অফ আনসার্টেনটি-তে।

অনিশ্চয়তার করিডর। ক্রিকেটের বিখ্যাত টার্ম। যার অর্থ, অফস্টাম্পের ওপর এমন একটা জায়গায় বোলিং করো, যাতে ব্যাটসম্যান ধন্দে পড়ে যাবে, কীভাবে খেলা উচিত। সামনের পায়ে। নাকি ব্যাকফুটে। আর সেই দ্বিধার সুযোগ নিয়ে বোলার আক্রমণ শানাবে। ব্যাটসম্যান আচমকা উবলব্ধি করবে যে, হয় বল তার স্টাম্প ভেঙে দিয়েছে। অথবা ব্যাটের কানায় লেগে বল জমা পড়েছে উইকেটকিপার বা স্লিপ কর্ডনের হাতে। একটা সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ঘণ্টার পর ঘণ্টা করিডর অফ আনসার্টেনটি-তে বল করে যেতে পারতেন।

শুরুতেই যে বোলিং ড্রিলের কথা লেখা হল, তা বুধবার দেখা গেল ইডেন গার্ডেন্সে। নির্দেশ দিলেন মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার এখন পাকিস্তানের (Pakistan Cricket Team) বোলিং কোচ। আর তাঁর নির্দেশ মেনে টানা অফস্টাম্প লাইনে বোলিং করে গেলেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি, মহম্মদ ওয়াসিমরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে ফুরফুরে মেজাজে পাকিস্তান, শপিং মলে দেখা গেল বাবরদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget