এক্সপ্লোর

ODI World Cup 2023: পরপর হেরে সমালোচনায় বিদ্ধ অধিনায়ক বাবর, দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই বিবৃতি দিল পিসিবি

Pakistan Cricket Team: বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জয়ের পর পাকিস্তান ক্রিকেট দল নিজেদের শেষ তিন ম্যাচে পরাজিত হয়েছে।

নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup 2023) শুরুটা দুর্দান্ত করলেও, হালে পাকিস্তান দল (Pakistan Cricket Team) একেবারেই কাঙ্খিতভাবে পারফর্ম করতে পারিনি। প্রথম দুই ম্যাচ জয়ের পর নাগাড়ে তিন ম্যাচ হারতে হয়েছে বাবর বাহিনীকে। প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অধিনায়ক বাবরকে (Babar Azam)। অনেক বিশেষজ্ঞ বাবর আজমকে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলারও পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান (PAK vs SA)।

এই ম্যাচে পরাজিত হতে পাকিস্তান দলের সেমিফাইনালে পৌঁছনোর আশা কার্যত শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ইনফর্ম প্রোটিয়াদের বিরুদ্ধে বাবররা মরণ-বাঁচন ম্যাচে নামতে চলেছেন। সেই ম্যাচের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যা অধিনায়ক বাবরের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্ন খাড়া করে।

পিসিবির তরফে বিবৃতিতে বলা হয়, 'মিডিয়ার দ্বারা অধিনায়ক বাবর আজম এবং টিম ম্যানেজমেন্টকে যে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এক্ষেত্রে বোর্ড প্রাক্তনীদের সঙ্গে সহমত যে খেলায় হার এবং জিত, দুইই আছে। অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হককে তাঁদের নিজেদের পছন্দমতো বিশ্বকাপের দল বাছাইয়ের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।'

বাবরের অধিনায়ক হিসাবে বহাল থাকাটা যে পাকিস্তান দলের বিশ্বকাপে পারফরম্যান্সের উপরেই নির্ভরশীল, তা বকলমে বুঝিয়ে দিয়েছে পিসিবি। 'ভবিষ্যতে বোর্ড বিশ্বকাপের পারফরম্যান্সের উপর নির্ভর করে পাকিস্তান ক্রিকেটের ভালর কথা মাথায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেবে। বর্তমানে পিসিবির তরফে সকল সমর্থক, প্রাক্তন খেলোয়াড় এবং স্টেকহোল্ডারদের এই মেগা ইভেন্টে অংশগ্রহণকারী দলের পাশে দাঁড়াতে অনুরোধ করা হচ্ছে।' জানানো হয় পিসিবির তরফে।

খবর অনুযায়ী, বিশ্বকাপে পাকিস্তান অন্তত সেমিফাইনালে না পৌঁছলে বাবরের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে। এমনকী দল শেষ চারে পৌঁছলেও, বাবরের হাত থেকে সীমিত ওভারের নেতৃত্ব নিয়ে তাঁকে কেবল টেস্ট অধিনায়ক হিসাবে বহাল রাখা হতে পারে। বাবরের বদলি হিসাবে অধিনায়কের ভূমিকায় মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের নাম উঠে আসছে। পরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। তাই সেই কথা মাথায় রেখে দ্রুতই কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: শুরুর ধাক্কা সামলে শতরানের পার্টনারশিপে শ্রীলঙ্কাকে জেতালেন নিসঙ্কা-সামারাবিক্রমা

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget