এক্সপ্লোর

Ashwin Replies Healy: ভারতের পিচ নিয়ে প্রাক্তন অজি তারকার কটাক্ষের কড়া জবাব দিলেন অশ্বিন

IND vs AUS: ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরেই ভারত-অস্ট্রেলিয়ার চার ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে।

নয়াদিল্লি: আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। মাঠের খেলা শুরু না হলেও মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান হিলির (Ian Healy) দাবি পিচের চরিত্র ঠিক থাকলে অজিরাই সিরিজ জিতবে।

হিলির দাবি

এক সাক্ষাৎকারে ইয়ান হিলি বলেন, 'যদি ওরা ভুলভাল উইকেট তৈরি করে, যেমন গত বারের অর্ধেক সিরিজে যে পিচ তৈরি করেছিল ওরা, সেখানে দু'টি উইকেট ছিল ভয়ঙ্কর, অন্যায্য। স্পিনাররা প্রথম দিন থেকেই মাথার উপর উঠে লাফালাফি করছিল। সুতরাং এই ধরনের উইকেটে ওরা আমাদের চেয়ে ভালো খেলবে, কিন্তু তারা যদি ফ্ল্যাট উইকেট পায় যা ভারত আগে রেখেছিল, চমৎকার ফ্ল্যাট ব্যাটিং উইকেট এবং সে ক্ষেত্রে বোলারদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে, আমি মনে করি আমরা এটা করতে পারি।'

অশ্বিনের জবাব

এবার হিলির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন ভারতের বর্তমান তারকা স্পিনার আর অশ্বিন (R Ashwin)। তাঁর মতে অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই মনস্তাত্ত্বিক চাপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, 'প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ইয়ান হিলি দাবি করেছেন যে বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় দল অজিদের অস্বস্তিতে ফেলতে চায়। তাঁর দাবি সাধারণত যেমন পিচে খেলা হয়, ভারতের পিচগুলি তার ধারেকাছেও হবে না। তো ওঁর মতে অস্ট্রেলিয়া যা করে সেটাই কেবল সঠিক। সাপোর্ট স্টাফরা যা বলেছেন, তা বলেছেন, তবে হিলির মন্তব্যে এক আলাদা উদ্যম তৈরি হয়েছে। বর্ডার-গাওস্কর ট্রফিতে এটা তো দরকারই। স্টিভ স্মিথ, উসমান খাওয়াজারাও যে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, সেটাও দৃষ্টিগোচর হয়নি।'

প্রসঙ্গত, এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে, যা সিরিজে বাড়তি গুরুত্ব যোগ করেছে। বিগত ১৯ বছরে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি। প্যাট কামিন্সের নেতৃৃত্বাধীন অজি দল সেই ইতিহাস বদলে ফেলতে পারেন কি না, এখন সেটাই দেখা। নাগপুর টেস্টের মধ্যে দিয়ে শুরু এই সিরিজের অপেক্ষায় সকল ক্রিকেটপ্রেমীরাই রয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তান নয়, ফের একবার আমিরশাহিতেই বসবে এশিয়া কাপের আসর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget