এক্সপ্লোর

IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির চোখরাঙানি! ভেস্তে যাবে খেলা?

ODI World Cup 2023: ধর্মশালায় আয়োজিত দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্য়াচেও বৃষ্টি প্র্রভাব ফেলেছিল।

ধর্মশালা: আজ ধর্মশালার এইপিসিএ স্টেডিয়ামে (HPCA Stadium) মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। বিশ্বকাপে (ODI World Cup 2023) এখনও পর্যন্ত দুই অপরাজিত দল একে অপরের মুখোমুখি হবে। দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে ক্রিকেটপ্রেমীরা একেবারেই খুশি হবেন না।

ধর্মশালায় নেদারল্য়ান্ডস বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিলেন। দুর্ভাগ্যবশত ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকার সম্ভবনা প্রবল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল ও বিকেলে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা তিনটে পর্যন্ত বৃষ্টি হওয়ার ৪৭ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে সময় যত গড়ায়, ততই বৃষ্টির সম্ভাবনাও কমে। বিকেল চারটে থেকে ছয়টার মধ্যে ১৪ থেকে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় ছয়টার পর বৃষ্টি হবে না, তা একপ্রকার কার্যত নিশ্চিত। অর্থাৎ ম্যাচ সম্পূর্ণ ভেস্তে না গেলেও, বৃষ্টির জেরে ম্যাচে বাঁধার সৃষ্টি হতে পারে এবং ওভারও কমতে পারে। 

এই ম্যাচে ভারতের হয়ে চোটের কারণে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তবে হার্দিক না খেললেও, তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের খুব একটা সমস্যা হবে না এবং ভারতীয় দলে যথেষ্ট বিকল্প রয়েছে বলেই মনে করছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'হার্দিক চারটি সিম বোলারের অন্যতম। তাই ও না থাকায় কেমন, কী দল হবে সেটা দেখা যাক। আমরা তিনটি ফাস্ট বোলার বা তিন স্পিনার নিয়ে মাঠে নামতেই পারি। প্রচুর বিকল্প তো রয়েইছে। আগেভাগে আমি কিছু জানাতে চাই না।'

বিকল্প আছে বটে, তবে নিউজ়িল্যান্ড ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার একাদশ ইতিমধ্যেই বাছাই করা হয়ে গিয়েছে বলেও জানিয়ে দেন দ্রাবিড়। 'কোন একাদশ নিয়ে আমরা নামব, তা তো ঠিক হয়ে গিয়েছে। বেশি কিছু বলব না। তবে দলের ভারসাম্য় বজায় রাখতে ভিন্ন ভিন্ন বিকল্প রয়েছে। শামির মতো একজন বোলার বাইরে বসে রয়েছে। ওকে এই ম্য়াচ খেলানোর একটা ভাল সুযোগ রয়েছে। অশ্বিনের দক্ষতা নিয়েও প্রশ্ন থাকতে পারে না। ও তো বাইরে বসে রয়েছে। তাই হার্দিক ফিট হওয়া এইরকম বেশ কয়েকটি বিকল্প আমাদের কাছে আছে।' বলেন ভারতীয় দলের কোচ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ? কী বললেন কোচ দ্রাবিড়?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget