এক্সপ্লোর

IND vs BAN: বিরাট, রোহিত কেউ নন, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ারের নাম জানেন?

Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল বুমরাকে। গত বছর আগস্টে পিঠের চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন।

চেন্নাই: ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম কী? অনেকেই বলবেন বিরাট কোহলি। অনেকেই বলবেন রোহিত শর্মা। কিন্তু ভারতীয় ক্রিকেটের দীর্ঘদিনের সদস্য দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তেমনটা মনে করেন না। ডানহাতি অফস্পিনার কিন্তু অন্য একজনের নাম নিলেন। কেনই বা তাঁর নাম নিলেন সেই ব্যাখাও দিয়েছেন তামিল স্পিনার।

সীমিত ওভারের ফর্ম্যাটে অশ্বিন আর জাতীয় দলের অটোমেটিক চয়েস নন। কিন্তু টেস্টে এখনও তিনি অপরিহার্য অঙ্গ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ভারতীয় ক্রিকেট দলের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই দীর্ঘদিন পরে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বুমরাকেও।

পডকাস্টে সাক্ষাৎকারে এসে অশ্বিন বলেন, ''ভারত এমনই একটা দেশ যেখানে সবসময় ব্যাটাররাই ক্রিকেটে আধিপত্য দেখিয়ে এসেছে। এখনও তা বদলায়নি সেই অর্থে। তবে আমি খুব খুশি যে আমরা জসপ্রীত বুমরাকে নিয়ে মাতামাতি করি। ওঁকেও সমান সম্মান দেওয়া হচ্ছে।'' বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে ভারতীয় দল অনেক দিন আগেই চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। বুমরাকে নিয়ে সেখানে মাতামাতি চোখে পড়ার মত। অশ্বিন বলছেন, ''আমরা চেন্নাইয়ের মানুষ বোলারদের গুরুত্ব দিই। ও একজন চ্যাম্পিয়ন বোলার। আমি জানি না কি বলা উচিত। তবে এটুকু বলব এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরা।''

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল বুমরাকে। গত বছর আগস্টে পিঠের চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত বোলিং করেছেন। ২০ উইকেট নিয়েছিলেন। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়েছিলেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮ ম্য়াচে ১৫ উইকেট নিয়েছিলেন। তাঁকেই প্লেয়ার অফ দ্য সিরিজ অ্য়াওয়ার্ডও দেওয়া হয়েছিল।

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget