এক্সপ্লোর

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার

ENG vs IND: আদিল রশিদের বিরুদ্ধে বাউন্ডারি হাঁকিয়ে ৮৪ বলে শতরান পূরণ করলেন রোহিত শর্মা।

লন্ডন: ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। ব্যাটেই সব কিছুর জবাব দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে লর্ডসে ওয়ান ডেতে সেঞ্চুরি হাঁকালেন রোহিত। আদিল রশিদের বলে চার মেরে ৮৪ বলে নিজের শতরান পূরণ করলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে এটি তাঁর অষ্টম শতরান। 

এদিন পাহাড়প্রমাণ ৩৮৮ রান তাড়া করতে নেমে শুরু থেকে রোহিত তেমন স্ট্রাইকই পাচ্ছিলেন না। শুভমন গিলই সিংহভাগ বল খেলছিলেন। প্রথম পাঁচ ওভার আর্চারদের নতুন বলে দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে বেশ দেখেশুনেই রান তোলে ভারত। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন বল পুরনো হলে এবং রোহিত সেট হয়ে গেলে নিজের স্বভাবচিত ভঙ্গিমায় ব্যাটে ঝড় তোলেন 'হিটম্যান'। ১০০-র স্ট্রাইক রেটে ৫০ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। গিলের সঙ্গে মিলে শতরানের পার্টনারশিপও গড়েন তিনি।

আরও পড়ুন:- লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন রোহিত, কোহলিরা? 

পরবর্তীতে ওপেনিং পার্টনার গিল আউট হলেও, রোহিত একদিক ধরে রাখেন। বহু যুদ্ধের সঙ্গে কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান তিনি। সময় সময় আক্রমনও শানান। জশ টাঙের বিরুদ্ধে যেমন দুই বলে দুইটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান তিনি। দেখতে দেখতেই মাত্র ৮৪ বলে সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি। রোহিতই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে লর্ডসের মাটিতে ওয়ান ডেতে সেঞ্চুরি হাঁকালেন। এর আগে দুই দশকের বেশি সময় ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা ৯০ রানই লর্ডসে ওয়ান ডেতে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান ছিল। তবে সেই কৃতিত্ব নিজের নামে করে ফেললেন তিনি।

এই ইনিংসেই ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক ওয়ান ডে রান করা ব্যাটারও হয়ে গেলেন রোহিত শর্মা। তাঁর রেকর্ড গড়ার পালা কিন্তু এখানেও শেষ নয়। একই ম্যাচে সৌরভের পাশাপাশি সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেললেন মুম্বইয়ের মহাতারকা। সচিনকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ওপেনিংয়ে সর্বাধিক শতরান হাঁকানোর মালিকও এখন রোহিতই।

এই ম্যাচের আগে খারাপ ফর্মের জেরে যেখানে শোনা যাচ্ছিল রোহিতকে আর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় নির্বাচকরা সুযোগই দিতে রাজি নন, সেখানে এই ইনিংসের পর ছবিটা যে অনেকটাই বদলাবে, তা বলাই বাহুল্য।      

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Advertisement

ভিডিও

Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget