এক্সপ্লোর

Rohit Sharma: ভেঙে গেল সব রেকর্ড, ধোনি-গড়েই ওয়ান ডেতে নয়া ইতিহাস লিখলেন রোহিত শর্মা

IND vs SA: রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট থেকে এল ৫১ বলে ৫৭ রানের ইনিংস।

রাঁচি: তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন ছিল। তবে সময় যতই এগোচ্ছে বারংবার রোহিত শর্মা (Rohit Sharma) প্রমাণ করছেন কেন তিনি অনন্য। ওয়ান ডেতে নাগাড়ে তৃতীয় অর্ধশতরান হাঁকালেন রোহিত। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) তাঁর ব্যাট থেকে এল ৫১ বলে ৫৭ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদেই সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন রোহিত।

রোহিত শর্মার বড় শট মারা বা ছক্কা হাঁকানোর দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে নিজের ৫৭ রানের ইনিংসে তিন তিনটি ছক্কা হাঁকান রোহিত। ২০তম ওভারে মার্কো জানসেনের বিরুদ্ধে নিজের ট্রেডমার্ক পুল শটে নিজের তৃতীয় ছক্কাটি মারেন রোহিত। এই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন তিনি। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে 'হিটম্যান'ই বর্তমানে সর্বকালের সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক। শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত। তিনি জানসেনের বিরুদ্ধে এদিন নিজের ওয়ান ডে কেরিয়ারের ৩৫২তম ছক্কাটি হাঁকান। 

 

ইনিংসের শুরুটা খানিকটা দেখেশুনেই করেছিলেন রোহিত। অপরদিকে তখন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল আক্রমণ শানাচ্ছেন। তবে সময় যত এগোয় ততই ক্ষুরধার হয়ে উঠেন রোহিত। সুব্রায়েনের বিরুদ্ধে কাও কর্নারে তাঁর দুইটি ছক্কাই তাঁর আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছিল। বিরাট কোহলির সঙ্গে মিলে শতরানের পার্টনারশিপও গড়েন রোহিত। তবে অর্ধশতরানের পরপরই জানসেনের বলে আউট হলেন রোহিত। তার আগে অবশ্য বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ভারতের মহাতারকা ক্রিকেটার। 

এই ম্যাচে শুভমন গিল, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতি এবং ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজাদের প্রত্যাবর্তনের ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হবে, সেইদিকে সকলেরই নজর ছিল। অস্ট্রেলিয়া সফরে জাডেজাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে একাদশে ফিরলেন রবীন্দ্র জাজেজা। বহুদিন পর ভারতীয় ওয়ান ডে দলে সুযোগ পেলেন রুতুরাজ গায়কোয়াড়ও। তিনি সম্ভবত মিডল অর্ডারেই ব্য়াট করবেন। তবে একাদশে ঋষভ পন্থের জায়গা হল না।

একাধিক অলরাউন্ডার এবং ছয়টি বোলিং বিকল্প নিয়ে এদিন মাঠে নামছে ভারতীয় দল। যশপ্রীত বুমরাকে এই সিরিজ়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে অর্শদীপ সিংহকে বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যাবে। এছাড়াও ফাস্ট বোলিং বিভাগে হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন। স্পিন বোলারদের মধ্যে দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাডেজা তো রয়েইছে, পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে ওয়াশিংটন সুন্দরও একাদশে সুযোগ পেয়েছেন।

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget