এক্সপ্লোর

Sameer Rizvi Record: ৯৭ বলে ঝোড়ো ২০১ রানের অপরাজিত ইনিংস, ঘরোয়া ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন সমীর রিজভি

BCCI Domestic: উত্তরপ্রদেশের জার্সিতে এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই ম্যাচেই ৯৭ বলে অপরাজিত ঝোড়ো ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

লখনউ: চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলেছিলেন। আসন্ন আইপএলের আগে নিলামে দিল্লি ক্যাপিটালস এবার তাঁদের দলে নিয়েছে। উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ২৩ ঘরোয়া টুর্নামেন্টে এবার ঝোড়ো অপরাজিত দ্বিশতরানের ইনিংস খেললেন সমীর রিজভি। উত্তরপ্রদেশের জার্সিতে এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই ম্যাচেই ৯৭ বলে অপরাজিত ঝোড়ো ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ২০টি ছক্কা হাঁকিয়েছেন সমীর। ১৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সমীরের ইনিংসের সৌজন্যে উত্তরপ্রদেশ প্রথমে ব্যাট করতে নেমে বিরাট স্কোর বোর্ডে তুলে নেয়। তারা বোর্ডে ৪০৫ রান তুলে নিয়েছিল।

পুরুষদের অনূর্ধ্ব ২৩ রাজ্য দলের টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান হাঁকানোর নজির গড়লেন সমীর রিজভি। যদিও এটি লিস্ট এ রেকর্ডের তালিকায় পড়বে না। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড রয়েছে নিউজিল্য়ান্ডের চাদ বোওসের ঝুলিতে। ১০৩ বলে দ্বিশতরান পূরণ করেছিলেন তিনি।

এদিনের ম্য়াচে ২১ বছরের এই ব্যাটার ২৩ তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন। এরপর থেকেই মারকাটারি ব্য়াটিংয়ের শুরু। ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন সমীর। প্রচুর অঙ্ক দিয়ে তাঁকে নিলেও আট ইনিংসে মাত্র ৫১ রান করেছিলেন। সিএসকে এবার রিটেন করেনি রিজভিকে। তাঁকে নিলাম থেকেও নেয়নি। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এবার মাত্র ৯৫ লক্ষ টাকা মূল্যে দলে নিয়েছে নিলাম থেকে।

বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত অপরাজিত শতরান অভিষেক পোড়েলের। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বাংলা। অভিষেক পোড়েল অপরাজিত শতরানের ইনিংস খেললেন। বাংলার হয়ে ওপেনে নেমেছিলেন উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েল ও করণ লাল। অভিষেক ১৩০ বলে ১৭০ রানের ইনিংস খেলেন। ১৮টি বাউন্ডারি ও ৭টি ছক্কার সাহায্যে। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন প্রিয়াংশ আর্য ও বৈভব কান্ডপল। প্রথমজন মাত্র ৪ রানে ফিরলেও, দ্বিতীয় জন ৪৭ রানের ইনিংস খেলেন তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। যশ ধূল ৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন। দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি ৫৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন পাঁচটি বাউন্ডারির সাহায্যে। হিম্মত সিংহ ৬০ রানের ইনিংস খেলেন ও লোয়ার অর্ডারে বড় রান করেন অনুজ রাওয়াত। ৬৬ বলে ৭৯ রানের ইনিংসে তিনি ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭২ রান বোর্ডে তুলে নেয় দিল্লি। বাংলার বোলারদের মধ্যে মুকেশ তাঁর ১০ ওভারের স্পেলে ৬৬ রান খরচ করে ৪ উইকেট নেন। একটি করে উইকেট পান সায়ন ঘোষ ও কৌশিক মাইতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget