এক্সপ্লোর

Shubman Gill Double Century: পঞ্চম ভারতীয় হিসাবে দ্বিশতরান গিলের, নাম লেখালেন সচিন, রোহিতদের তালিকায়

Shubman Gill: শুভমনের আগে চারজন ভারতীয় মিলে মোট ছয়টি দ্বিশতরান হাঁকিয়েছিলেন। ঘটনাক্রমে, শুভমনের মতো তাঁরা সকলেই ওপেনার।

হায়দরাবাদ: ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ান ডে (IND vs NZ 1st ODI) ম্যাচে দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেললেন শুভমন গিল (Shubman Gill)। পঞ্চম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকালেন শুভমন। পুরুষদের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে এই নিয়ে দশমবার দ্বিশতরান হল। ১০ বারের মধ্যে ভারতীয়রাই সাতবার দ্বিশতরানের গণ্ডি পার করেছেন। এই দ্বিশতরানের সুবাদে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রোহিত শর্মাদের (Rohit Sharma) তালিকায় নাম লেখালেন শুভমন।

ভারতীয়দের দ্বিশতরান 

সচিন তেন্ডুলকর- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে দ্বিশতরান হাঁকান 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর। কিংবদন্তি সচিন ২০১০ সালে গ্বালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৭ বলে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেছিলেন। বীরেন্দ্র সহবাগ- সচিনের পর তাঁর দীর্ঘদিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগ দ্বিশতরান করেন। সচিনের দ্বিশতরান হাঁকানোর বছর খানেক পরেই সহবাগ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন। ভারতের তারকা ওপেনার ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রান করেন।

রোহিত শর্মা- বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাই ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বাধিক ২৬৪ রানের ইনিংস খেলেছেন। তিনিই ওয়ান ডেতে সবচেয়ে বেশিবার দ্বিশতরানও করেছেন। রোহিত ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২০৯ রান করেন। পরের বছর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধেই বিশ্বরেকর্ড ২৬৪ রান করেন 'হিটম্যান'। রোহিতের শেষ ওয়ান ডে দ্বিশতরানটিও শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৭ সালে মোহালিতে অপরাজিত ২০৮ রান করেন তিনি।

ঈশান কিষাণ- রোহিতের সেই দ্বিশতরানের পর ভারতীয়দের বহুদিন অপেক্ষা করতে হয়েছিল। মাত্র তিন ম্যাচ আগে গত ডিসেম্বরেই বাংলাদেশের মাটিতে চট্টগ্রামে ২১০ রান করেছিলেন ঈশান কিষাণ। 

শুভমন গিল- ঈশান রোহিতের রেকর্ড ভেঙে ওই ইনিংসেই কনিষ্ঠতম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক দ্বিশতরান করেছিলেন। ঈশানের রেকর্ড একমাসও টিকল না। ২৩ বছর ১৩২ দিনে দ্বিশতরান হাঁকিয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডটি নিজের নামে করে ফেললেন শুভমন। আজ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেন ভারতের তারকা ওপেনার।

ভাঙল তিন রেকর্ড

শুধু কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করাই নয়, শুভমন এদিন আরও দুইটি রেকর্ড ভাঙেন। এই ম্যাচেই তিনি দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে হাজার রান করার কৃতিত্বও নিজের নামে করেন। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। শুভমন ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন সচিন। পরে ২০০৭ সালে ফের একবার ঝলসে উঠেছিল মাস্টার ব্লাস্টারের ব্যাট। ১৮১ রান করেছিলেন সচিন। 

আরও পড়ুন: স্যান্টনারের স্বপ্নের বলে বোল্ড হয়ে কিউয়ি তারকা বাহবা জানালেন কোহলিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget