এক্সপ্লোর

SL vs NZ: পাঁচ নয় এবার ছয়দিনে আয়োজিত হবে টেস্ট! সামনের মাসেই গলে বসছে আসর

SL vs NZ 1st Test: ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নিউজ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের জন্য ছয় দিন বরাদ্দ করা হয়েছে।

নয়াদিল্লি: পুরুষদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্য়াচ কতদিনের হয়? উত্তরটা খুব সহজ, পাঁচ দিন। এই প্রশ্নের উত্তর দিতে কোনও ক্রিকেটপ্রেমীরই খুব একটা সময় লাগার কথা নয়। তবে পাঁচ নয় এবার ছয় দিন ধরে চলবে টেস্ট ম্য়াচ। শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট (SL vs NZ 1st Test)  ম্যাচের জন্য ছয়দিনই বরাদ্দ করা হয়েছে।

সদ্যই কিউয়িদের বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রের টেস্ট সিরিজ়ের সূচি ঘোষণা করা হয়েছে। সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে শুরু হবে সিরিজ়ের প্রথম টেস্ট। সেই ম্যাচের জন্য ছয়দিন বরাদ্দ করা হয়েছে। মাঝে ২১ সেপ্টেম্বর 'রেস্ট ডে' হিসাবে রাখা হয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত কেন? আইসিসির তরফে জানানো হয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এই ঘটনা সচরাচর দেখা না গেলেও, এমনটা কিন্তু প্রথমবার হচ্ছে না। ২০০১ সালেও শ্রীলঙ্কায় ছয় দিনের টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল। সেক্ষেত্রে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই পয়া দিবস অর্থাৎ পূর্ণিমার জন্য ম্যাচের মাঝে এক দিনের বিশ্রাম ঘোষণা করা হয়েছিল। সেই ম্যাচের দুই দশকেরও বেশি সময় পর ফের একবার দ্বীপরাষ্ট্রে ছয়দিনের টেস্ট আয়োজিত হচ্ছে।

অতীতে অবশ্য এই ঘটনা বহুবার দেখা গিয়েছে। গত শতকে ম্যাচের মাঝেই রবিবার পড়লে, সেইদিনটিকে বিশ্রামের জন্য রাখা হত। তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বিরলের মধ্যে বিরলতম।  এই শতকে বাংলাদেশও এমন একটি ছয়দিনের টেস্ট ম্যাচ খেলেছিল। সেই ম্যাচেও শ্রীলঙ্কা ছিল। ২০০৮ সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজ় চলাকালীনই নির্বাচনের জন্য একদিন খেলা বন্ধ রাখা হয়েছিল। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে শ্রীলঙ্কা ও নিউজ়িল্যান্ড মুখোমুখি হবে। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অবশ্য পাঁচদিনেরই হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। 

আরও পড়ুন: আইসিসির চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ! তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব সামলাবেন কে?

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget