এক্সপ্লোর

Sourav Ganguly: সত্যিই পুলিশের ভূমিকায় অভিনয় করছেন? সৌরভ যা বললেন...

Indian Cricket Team: সোশ্যাল মিডিয়া সরগরম। নেপথ্যে, পুলিশের বেশে সৌরভের কয়েকটি ছবি। যা রীতিমতো ভাইরাল। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে সৌরভকে, এমন জল্পনা ছড়িয়ে পড়ে।

কলকাতা: দাদাগিরিতে সঞ্চালকের ভূমিকায় তিনি বেশ নজর কেড়েছেন। বিজ্ঞাপনের মুখ হিসাবেও তিনি প্রবল জনপ্রিয়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) কি এবার পর্দায় বড় কোনও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে?

সোশ্যাল মিডিয়া সরগরম। নেপথ্যে, পুলিশের বেশে সৌরভের কয়েকটি ছবি। যা রীতিমতো ভাইরাল। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে সৌরভকে, এমন জল্পনা ছড়িয়ে পড়ে। সিনেমায় দেখা যাবে সৌরভকে, নাকি কোনও ওয়েব সিরিজে, তা নিয়েও জোরদার চর্চা শুরু হয়।

এ নিয়ে এবার নীরবতা ভাঙলেন সৌরভ নিজেই। গুঞ্জন উড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। সৌরভ জানিয়েছেন, তিনি কোনও অভিনয় করছেন না। নেটফ্লিক্সের একটি সিরিজ - খাঁকি টু, দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রচারের জন্য পুলিশের সাজে দেখা গিয়েছে তাঁকে। সৌরভ বলেছেন, 'আমি সিরিজের প্রচারের জন্য নেটফ্লিক্সের হয়ে একটা শ্যুটিং করেছি। আমি সিরিজে নেই।'

আরও পড়ুন: দাম বাড়লেও ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ, কত টাকায় পাওয়া যাচ্ছে?

আগামী ২০ মার্চ মুক্তি পাচ্ছে 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার।' মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। এই সিরিজ়ের প্রচারের জন্যই সৌরভকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের পোশাকে। মঙ্গলবার সকাল থেকে তারই শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। হাওড়ার ছেলে নীরজ পাণ্ডে তাঁর নতুন কাজে বাংলার ও বাঙালির অন্যতম সেরা আইকনকেও রেখেছেন। প্রমোশনের চিত্রনাট্য বেশ মজার। 'খাকি ২'-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে চান সৌরভ। তিনি তাই অভিনয়ের জন্য অডিশন দিতে পুলিশের পোশাক পরে স্টুডিওতে হাজির হয়ে যান। তাঁকে কি শেষ পর্যন্ত নেবেন পরিচালক? সেটা নিয়েই সিরিজের প্রোমোশন।
 
পরিচালকের ভূমিকায় দেখা যাবে অয়ন সেনগুপ্তকে । যিনি টলিপাড়ায় কাজের অভাবে ফাস্ট ফুডের দোকান খুলেছেন তপন থিয়েটারের সামনে । মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে এই সিরিজের প্রচার ভিডিওটির শ্যুটিং হয় । সেটের ভিতরেই তৈরি করা হয় নকল থানা । এই প্রোমোশনাল ছবির প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস । অয়ন এবং সৌরভের সঙ্গে ফ্রেমে রয়েছেন অভিনেতা দেবাশিস রায়ও । সেই শ্যুটিংয়ের দিনই একটি জেনারেটরের থেকে আগুনের ফুলকি ছিটিয়ে বিপত্তি হয়েছিল । শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল কিছুক্ষণ ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget