এক্সপ্লোর

Steve Smith: সেঞ্চুরি হাঁকিয়ে ব্র্যাডম্যানকে টপকালেন স্মিথ

Steve Smith Update: চতুর্থ অজি ব্যাটার হিসেবে টেস্টে ৩০ তম সেঞ্চুরি পূরণ করলেন স্মিথ। এদিন ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন অজি তারকা।

সিডনি: ডন ব্র্যাডম্য়ানকে (Don Bradman) টপকে গেলেন স্টিভ স্মিথ (Steve Smith)। দক্ষিণ আফ্রিকার সিডনি টেস্টে (Sydney Test) কেরিয়ারের ৩০ তম টেস্ট শতরান হাঁকালেন প্রাক্তন অজি অধিনায়ক। সেই সঙ্গে সঙ্গে ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট শতরানের রেকর্ডকে টেক্কা দিয়ে দিলেন তিনি। চতুর্থ অজি ব্যাটার হিসেবে টেস্টে ৩০ তম সেঞ্চুরি পূরণ করলেন স্মিথ। এদিন ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন অজি তারকা। তার আগে রিকি পন্টিং (৪১), স্টিভ ওয়া (৩২), ম্যাথিউ হেডেন (৩০) যাঁরা টেস্টে ৩০ বা তার বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া টেস্টে ৯ হাজার রান করার পথে স্মিথ এদিন টপকে যান হেডেনকে (৮,৬৩৫) ও মাইকেল ক্লার্ককে (৮৬৪৩)। স্মিথের আগে শুধু রয়েছেন রিকি পন্টিং, অ্যালান বর্ডার ও স্টিভ ওয়া। 

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে উসমান খোয়াজার সঙ্গে জুটি বেঁধে বোর্ডে ৩৭৭ বলে ২০০ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ। স্মিথ তাঁর ইনিংসে ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ৪৭৫ রান বোর্ডে তুলেছে। দিনের শেষে খোয়াজা অপরাজিত আছেন ১৯৫ রানে। ৫ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ম্যাট রেনেশঁ।

ভারতীয় ক্রিকেট নিয়ে কী বলছেন সাঙ্গাকারা?

ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে সঙ্গকারা বলেছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব সব ধরনের ক্রিকেটেই পড়েছে। এমনকী, টেস্ট ক্রিকেটেও। তবে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সকলকে ফিট রাখাটা জরুরি। আর সব ধরনের ফর্ম্যাটে সব ম্যাচে খেলালে সেরা প্লেয়ারদের ফিট না-ও পাওয়া যেতে পারে। ওয়ার্কলোড সামলে পরিকল্পনা করতে হবে। ২০-৩০ বা আরও বড় দলও তৈরি করা যেতে পারে। তবে মূল দলে কারা থাকবে, সেটা অনেক আগে নির্ধারণ করে ফেলতে হবে। সেই প্লেয়ারদের ওপর নির্ভর করেই বাকি দল গঠন করা উচিত।'

উদাহরণ দিতে গিয়ে সঙ্গা বলেছেন, 'ভারতীয় দলের কথাই যদি ধরেন, সবাই জানেন ওদের দলের মূল প্লেয়ার কারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে। তবে সামনে বিরাট মরসুম পড়ে রয়েছে। তাই বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ওয়ার্কলোড সামলাতে হবে। আইপিএল আছে। আরও অনেক ক্রিকেট রয়েছে। তবে ওয়ান ডে বিশ্বকাপের বছরে সকলের নজরে শুধু ওই টুর্নামেন্টটাই থাকা উচিত। সেরা প্লেয়ারদের অনেক ওয়ান ডে ম্যাচ খেলতে হবে। বাকিরা তাদের আশেপাশে খেলবে। তবে সকলের এটা জানা উচিত যে প্রথম পনেরোয় আসার লড়াইয়ে রয়েছে তারাও। যথেষ্ট পরিমাণে ওয়ান ডে ক্রিকেট খেলা উচিত সকলের। যাতে শরীর একেবারে তৈরি থাকে। যাতে বিশ্বকাপের আগে ওয়ান ডে দলটা তৈরি হয়ে যায়।'

 

 

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget