এক্সপ্লোর

Travis Head: সাদা বলের ফর্ম্য়াটে বিশ্বের সেরা দল এই মুহূর্তে ভারতই, মেনে নিলেন হেড

Indian Cricket Team: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দুটোই রোহিত শর্মার নেতৃত্বে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছিল ভারত

হায়দরাবাদ: টেস্ট চ্যাম্পয়নশিপ ফাইনাল, ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল, বর্ডার গাওস্কর ট্রফি। বারবার ভারতীয় দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। ভারতে আইপিএলে খেলতে এসেও ব্যাট হাতে তাণ্ডব চালান। যদিও চলতি মরশুমে সেভাবে এখনও ঝড় দেখা যায়নি ট্রাভিস হেডের ব্যাট থেকে। যার ফল ভুগতে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকেও। দলের পারফরম্য়ান্সও তলানিতে। এক সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেড মেনে নিলেন সাম্প্রতিক সময়ে সাদা বলের ফর্ম্য়াটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল টিম ইন্ডিয়া। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দুটোই রোহিত শর্মার নেতৃত্বে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছিল ভারত। সেদিন হেডের ব্যাট না চললে হয়ত ভারত ওয়ান ডে বিশ্বকাপও চ্যাম্পিয়ন হত। অজি তারকা বলছেন, ''ভারত সবসময়ই শক্তিশালী দল। আমি মনে করি বিশ্বের সেরা দলের বিরুদ্ধে পারফর্ম করতে সবাই চায়। ভারত ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছে। ওরা এই ফর্ম্যাটে সেরা। সাম্প্রতিক সময় সবগুলো আইসিসি ইভেন্টেই ফাইনালে খেলেছে ভারত।''

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার ভারতকে। তবে শুরুতে কিন্তু বেশ চাপেই ছিল অজিরা। স্মিথ, ওয়ার্নার, মার্শ ফিরে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে লাবুশেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন ট্রাভিস হেড। ১২০ বলে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। হেড বলছেন, ''ভারত যে মানের দল। তাদের বিরুদ্ধে বাড়তি কোনও আশা নিয়ে আমরা নামিনি সেদিন। গোটা টুর্নামেন্টে ওঁরা দাপটের সঙ্গে খেলেছে। কখনও কখনও এমন দিন আসে যেখানে কোনওকিছুই ভুল হয় না। আমরা সেদিন ফাইনালে জিতেছিলাম, এটা সত্যিই দারুণ ছিল। কিন্তু ভারত যদি জিতত, সেটাও অবাক করত না। কারণ ওঁরা বিশ্বমানের দল। এই ধরণের ম্য়াচগুলো আমার কাছে আর একটা ম্য়াচই শুধু।''

বর্তমান বিশ্বের সবথেকে বিধ্বংসী ব্যাটারদের একজন হলেন ট্র্যাভিস হেড। তবে নাইটদের বিরুদ্ধে অজ়ি তারকার ব্যাট সাম্প্রতিক সময়ে চুপই থেকেছে। এবারও কেকেআরের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলে চার মারলেও, পরের বলেই আউট হন তিনি। নাইটদের বিরুদ্ধে হেডের ব্যর্থতা কিন্তু নতুন নয়। গত মরশুমের শেষ দুই সাক্ষাতে তো তিনি কেকেআরের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। এই পরপর ব্য়র্থতা টেনেই কেকেআরের তরফে হেডকে খোঁচা দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget