এক্সপ্লোর

Virat Kohli: ঘরের মাঠে বারবার ব্যর্থ হচ্ছে ভারত, এই পরিস্থিতিতে টেস্টে কামব্যাক করবেন তিনি? কী জানালেন কোহলি?

Indian Cricket Team: ঘরের মাঠে বিগত সাত টেস্টের মধ্যে পাঁচটিতেই হেরেছে ভারত। দক্ষিণ আফ্রিকা ও নিউজ়িল্যান্ড গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দলকে হোয়াইটওয়াশ করেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর কোহলির প্রত্যাবর্তন দাবি জোরালো।
  • কোহলি বলেছেন, তিনি কেবল একদিনের ক্রিকেটেই মনোযোগ দিতে চান।
  • খেলোয়াড় হিসেবে ফিটনেস ও মানসিক প্রস্তুতিকেই তিনি প্রাধান্য দেন।
  • অতিরিক্ত প্রস্তুতির চেয়ে নিজের খেলার উপর বেশি নির্ভর করেন কোহলি।

রাঁচি: ভারতীয় দল সদ্যই ঘরের মাটিতে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) মুখ থুবড়ে পড়েছে। ঘরে বিগত সাত টেস্টের মধ্যে পাঁচটিতেই হেরেছে ভারত। এরপরে অনেকেই দাবি করছিলেন টেস্ট দলে বিরাট কোহলিকে (Virat Kohli) ফেরানো হোক। তাঁর অভিজ্ঞতার অভাব টের পাচ্ছে ভারত। রাঁচিতে তাঁর দুরন্ত সেঞ্চুরির পর সেই দাবি আরও জোরাল হয়েছে। তবে কোহলি কি নিজের টেস্ট কামব্যাকের বিষয়ে আগ্রহী?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলিকে বলতে শোনা যায়, 'হ্যাঁ, আগামীদিনেও সবসময় এমনটাই (এক ফর্ম্যাটে খেলা) হবে।' তবে কেবল ওয়ান ডে ফর্ম্যাট খেলে ধারাবাহিকভাবে পারফর্ম করা কি সম্ভব? কীভাবে সেই লক্ষ্যে চরিতার্থ করার পরিকল্পনা করেছেন? 

কোহলি জানান, 'আমি প্রায় তিনশো ওয়ান ডে ম্য়াচ খেলে ফেলেছি। বিগত ১৫-১৬ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি। কেউ যদি খেলার টাচে থাকে, তাহলে সে বুঝতে পারে অনুশীলনে কোন সময়ে বল ঠিকঠাক জায়গায় লাগছে, প্রতিক্রিয়া ঠিকঠাক হচ্ছে, শারীরিকভাবে শরীর বড় ইনিংস খেলতে সক্ষম। কেউ যদি নেটে টানা দেড় থেকে দুই ঘণ্টা ব্যাটিং করতে পারেন, তাহলে তিনি ঠিকঠাক জায়গায় রয়েছেন। হ্যাঁ, ফর্ম খারাপ হলে খানিকটা বেশি ব্যাট করে ফর্মে ফেরার চেষ্টাটা আলাদা বিষয়। আমার এই পরিস্থিতিতে যা অভিজ্ঞতা রয়েছে, সেই অনুয়ায়ী আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে প্রস্তুত থাকার। বাকিটা আপনা আপনিই হয়ে যাবে।'

৩৭ বছর বয়সে এসে মাত্র এক ফর্ম্যাট খেলা কোহলি কীভাবে নিজের ফর্ম এবং ফিটনেস ধরে রাখবেন, সেই নিয়ে জোর চর্চা চলছিল। ম্যাচ ফিটনেস বজায় রাখত তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলারও পরামর্শ দেওয়া হচ্ছিল। তবে রাঁচিতে শতরান হাঁকিয়ে নিজের প্রস্তুতি নিয়ে কথা বললেন কোহলি। অনেকেই তাঁর জবাবের মধ্যে বোর্ড ও নির্বাচকদের প্রতি বিশেষ বার্তারও ইঙ্গিত পাচ্ছেন।

'সত্যি বলতে আমি কখনই বাড়তি প্রস্তুতিতে বিশ্বাসী ছিলাম না। আমি তো মাথা খাটিয়ে আমার ক্রিকেটটা খেলি। আমার মাথা যতদিন বলবে, আমি খেলা চালিয়ে যাব। আর শরীরচর্চাটা আমি প্রচুর করি, তবে সেটা আর ক্রিকেট খেলার জন্য নয়, ওটা আমার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। আমার ফিটনেস ঠিক থাকলে এবং মানসিকভাবে আমি বিষয়টা উপভোগ করলে এবং বল দেখে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারা, দ্রুত ছুটতে পারার মতো ঘটানাগুলি ঘটাতে পারলে নিঃসন্দেহেই সবটা ঠিক আছে বলে ধরে নেওয়া যাবে। ব্যাট থেকে রান আসবেই।' দাবি কোহলির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Wimbledon: উইম্বলডন দেখতে একসঙ্গে শুভমন-সচিন-অঞ্জলি, ক্রিকেটপ্রেমীরা বলছেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে!
উইম্বলডন দেখতে একসঙ্গে শুভমন-সচিন-অঞ্জলি, ক্রিকেটপ্রেমীরা বলছেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে!
India vs England: জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget