এক্সপ্লোর

Sehwag on Dhoni: ধোনির জেরেই বাধ্য হয়ে ওয়ান ডে থেকে অবসর নিতে যাচ্ছিলেন সহবাগ? বিস্কোরক দাবি বীরুর

Virender Sehwag: বীরেন্দ্র সহবাগ ওয়ান ডেতে ১০৪.৩৩ স্ট্রািইক রেট নিয়ে ভারতের হয়ে ৮২৭৩ রান করেছেন।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের সর্বসেরা ওপেনারদের প্রসঙ্গ উঠলে বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) নাম উঠে আসা বাঞ্ছনীয়। ভারতের হয়ে ওয়ান ডে হোক বা টেস্ট বা টি-টোয়েন্টি শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে সিদ্ধহস্ত ছিলেন সহবাগ। টেস্টে ৮২.২৩ এবং ওয়ান ডেতে ১০৪.৩৩ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করাটা তো আর মুখের কথা নয়। তার উপর ওই স্ট্রাইক রেটে ৮২৭৩ রান করা। সহবাগ নিঃসন্দেহেই সর্বসেরা ওপেনারদের অন্যতম। দেশের হয়ে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপও জিতেছেন সহবাগ।

তবে বীরু সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর ২০১১ সালে বিশ্বকাপ জয় অধরাই থেকে যেত যদি না সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এগিয়ে আসতেন। ২০১১ সালের আগে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) তাঁকে ওয়ান ডে দল থেকে বাদ দেন এবং সেই সময়ই 'নজফগড়ের নবাব' ওয়ান ডে থেকে অবসর নিয়ে নেওয়ার ভাবনাচিন্তাও করছিলেন। 

সহবাগ জানান, '২০০৭-০৮ সালের অস্ট্রেলিয়া সফরে আমি প্রথম তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছিলাম। কিন্তু তারপরেই এমএস ধোনি আমায় দল থেকে বাদ দিয়ে দেয়। তারপরে বেশ খানিকটা সময় আর আমি দলে জায়গা পাইনি। তখনই আমার মনে হয়েছিল যদি আমি দলে জায়গাই না পাই, তাহলে আর আমার ওয়ান ডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার কোনও অর্থই নেই। আমি সচিন তেন্ডুলকরকে গিয়ে জানিয়েছিলাম যে আমি ওয়ান ডে থেকে অবসর নেওয়ার কথা ভাবছি।'

এই সময়ই সচিন এগিয়ে আসেন এবং তাঁর দেওয়া পরামর্শেই সহবাগ নিজের মনবদল করেন বলে জানান তিনি। 'ওঁ (সচিন) আমায় বলেছিলেন যে ওঁ নিজেও ১৯৯৯-২০০০ সালে এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন যখন ওঁর মনে হয়েছিল যে এবার ক্রিকেটটা ছেড়ে দেওয়া উচিত। তবে আব আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিতে না করেন ওঁ। এক, দুই সিরিজ়, নিজেকে খানিকটা সময় দিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। ওই সিরিজ় শেষে আমি পরবর্তী সিরিজ়ে আবার সুযোগ পাই এবং সেই সিরিজ়ে অনেক রানও করি। তারপর তো ২০১১ সালের বিশ্বকাপ খেলি এবং আমরা সেই বিশ্বকাপ জিতিও।' বলেন ভারতীয় প্রাক্তনী।

সহবাগ অজ়িভূমে সেই ত্রিদেশীয় সিরিজ়ের পর শুধু যে দলে ফেরেন, তাই নয়, দলের সহ-অধিনায়কও নির্বাচিত হন এবং ২০১২ সাল পর্যন্ত ধোনির নেতৃত্বে নিয়মিত খেলেন। কিন্তু তারপর দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে ফিরে সেখানে খাটা খাটনি করেও আর জাতীয় দলে ফিরতে পারেননি সহবাগ। শেষমেশ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget