এক্সপ্লোর

IND vs NZ: টাকা খরচ করে হলেও কিউয়িদের ড্রেসিংরুমে ঢুকে তাঁদের গেমপ্ল্যান জানতে মরিয়া অশ্বিন, কিন্তু কেন?

Ravichandran Ashwin On NZ Cricket Team: আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার জন্য ওয়ান ডে সিরিজে অনেক সিনিয়র ক্রিকেটারকেই পাঠায়নি কিউয়ি ক্রিকেট ম্য়ানেজমেন্ট।

চেন্নাই: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে হারলেও নিজেদের পারফরম্য়ান্সে মন জয় করেছে নিউজিল্য়ান্ড শিবির। বঢোদরায় যেভাবে শেষ পর্যন্ত কিউয়িরা টিম ইন্ডিয়াকে বেগ দেওয়ার চেষ্টা করেছে, তাতে বেজায় খুশি রবিচন্দ্রন অশ্বিন। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩০০ রান বোর্ডে তুলেছিল কিউয়িরা। এরপর ভারত যখন রান তাড়া করতে নামে, তখন ৪৯ ওভার পর্যন্ত প্রতিপক্ষ শিবিরকে আটকে রেখেছিলেন কিউয়ি বোলাররা। 

আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার জন্য ওয়ান ডে সিরিজে অনেক সিনিয়র ক্রিকেটারকেই পাঠায়নি কিউয়ি ক্রিকেট ম্য়ানেজমেন্ট। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন সাম্প্রতিক সময়ে ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেট দল ও তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনা করে থাকেন। নিজের ইউটিউব চ্যানেল 'অ্য়াশ কি বাত' শোয়ে অশ্বিন বলেন, ''বিশ্বের অনেক তাবড় তাবড় ক্রিকেট দল আছে, যাঁরা অ্য়ানালিটিক্যালি এতটা শক্তিশালী নয়, যতটা নিউজিল্যান্ড দল। আমি তাঁদের দলের বৈঠকে উপস্থিত থেকে তাঁদের গেমপ্ল্যান সম্পর্কে জানতে চাই। প্রয়োজনে অর্থ খরচ করতেও রাজি আমি। যেভাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল তাদের গেমপ্ল্যান সাজায়, তা জানতে চাই।''

অশ্বিন আরও বলেন, ''আমাদের অবশ্যই নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রশংসা করা উচিৎ। খেলার শেষ পর্যন্ত লড়াই করে তারা। খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত ওরা হাল ছাড়ে না। আর তার জন্যই বারবার ওরা ম্য়াচে ফিরে আসতে পারে। ওদের দলে বড় কোনও নাম নেই। কিন্তু দলের শৃঙ্খলা, দুরন্ত ফিল্ডিংয়ের জন্যই ওরা নিজেদের গেমপ্ল্যান সুন্দর করে সাজাতে পারে।''

ভারতীয় দলের মেডিক্যাল টিম থেকে জানানো হয়েছে, রবিবার ম্যাচ চলাকালীন পাঁজরের বাঁদিকে নীচে ব্যথা শুরু হয়েছিল সুন্দরের। সেই চোট নিয়েই রবিবার ম্যাচ খেলেন। তবে বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না। ভারতীয় দল থেকে জানানো হয়েছে, সুন্দরের পাঁজরের নতুন করে স্ক্যান হবে। সেই রিপোর্ট দেখে আর চোট কতটা গুরুতর জরিপ করে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। আয়ূষ বাদোনির নাম ঘোষণা করা হয়েছে। রাজকোটে জাতীয় দলে যোগ দেবেন বাদোনি। সেখানেই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, বঢোদরায় প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন চোট পান ওয়াশিংটন সুন্দর। সেই চোটের জন্যই নিউজ়িল্যান্ড ইনিংসে পাঁচ ওভারের বেশি বল করতে পারেননি তামিলনাড়ুর স্পিনার। পরে রান তাড়া করতে নেমে সুন্দরের আগে ব্যাট করতে পাঠানো হয় হর্ষিত রানাকে। সুন্দরকে বাড়তি বিশ্রাম দেওয়ার জন্য। পরে ব্যাট করতে নেমে সুন্দর সাত বলে সাত রান করেন। তিনি রান নেওয়ার জন্য দৌড়তে পারছিলেন না। যন্ত্রণা হচ্ছিল। কে এল রাহুল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পরে জানান, ওয়াশিংটন সুন্দর যন্ত্রণা নিয়েও ব্যাট করেছেন।

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget