এক্সপ্লোর

WTC Final 2023: বিষণ সিংহ বেদীকে পিছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন জাডেজা

Ravindra Jadeja: তৃতীয় দিনের শেষে স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে আউট করেই বেদীকে পিছনে ফেলে দেন জাডেজা।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অজিদের ব্যাট, বলে দাপটে ভারতীয় দল এমনিই চাপে। তবে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসের দুই শতরানকারী স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে আউট করেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তৃতীয় দিনের শেষে জাডেজা নয় ওভারে ২৫ রানের বিরুদ্ধে দুই উইকেট নেন জাডেজা। দুই শতরানকারীকে সাজঘরে ফিরিয়েই নতুন ইতিহাস রচনা করে ফেললেন জাডেজা। বিষেণ সিংহ বেদীকে (Bishan Singh Bedi) পিছনে ফেলে লাল বলের ক্রিকেটে সফলতম ভারতীয় বাঁ-হাতি স্পিনার হয়ে গেলেন তিনি।

ভারতীয় হিসাবে শীর্ষে

বিষেণ বেদীর দখলে ৬৭টি টেস্ট ম্যাচে ২৬৬টি টেস্ট উইকেট রয়েছে। জাডেজা দুই উইকেট নিয়েই বেদীকে পিছনে ফেলে দিলেন। তাঁর দখলে এই  প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫টি ম্যাচে ২৪.২৫ গড়ে ২৬৭টি উইকেট রয়েছে। অবশ্য ভারতীয় বাঁ-হাতি স্পিনারদের মধ্যে তিনি সফলতম হলেও, টেস্টের ইতিহাসে কিন্তু তিনি তালিকায় শীর্ষে নয়, বরং চতুর্থ স্থানে রয়েছেন। ৯৩টি টেস্টে ৪৩৩টি উইকেট নেওয়া শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরথ হলেন টেস্ট ইতিহাসের সফলতম বাঁ-হাতি স্পিনার।

হেরথের পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ড্যানিয়েল ভেত্তোরি। তিনি ১১৩টি ম্যাচে ৩৬২টি উইকেচ নিয়েছেন। ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড ৮৬ ম্যাচে নিয়েছেন ২৯৭টি উইকেট। জাডেজার আগে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনিই। এরপরেই আপাতত চতুর্থ স্থানে জাডেজা। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল না, গোটা ২০২৩ সাল জুড়েই কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন জাজেজা। তিনি এ বছরে পাঁচটি টেস্ট ম্যাচে ৩০.৫০ গড়ে ১৮৩ রান করেছেন, সর্বোচ্চ স্কোর ৭০ রান। তিনি ১৯.৮৪ গড়ে ২৫টি উইকেটও নিয়েছেন। এক ইনিংসে ৪২ রানের বিনিময়ে সাত উইকেট নেওয়াই জাডেজার লাল বলের ক্রিকেটে এ বছরের এখনও সেরা পারফরম্যান্স।

ফাইনালে পারফরম্যান্স

এই ম্যাচের প্রথম ইনিংসে জাডেজা বল হাতে মাত্র একটি উইকেট নিলেও, ব্যাট হাতে ৪৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। ভারতীয় টপ অর্ডার যেখানে ব্যর্থ হয়, সেখানে ফলো অন বাঁচাতে জাডেজার ৪৮ রানের ইনিংসের গুরুত্ব কিন্তু অপরিশীম। এবার দেখার তিনি বল হাতে আজ দ্রুত উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরাতে পারেন কি না।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ১১ শতাংশের বেশি ডায়াবেটিক, ৩৬ শতাংশ হাইপারটেনসনে আক্রান্ত দেশে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget