এক্সপ্লোর

WTC Final 2023: টেকনিকে হালকা হেরফের, তাতেই মিলেছে সাফল্য, দুরন্ত শতরানের পর দাবি হেডের

Travis Head: ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের শেষে ১৫৬ বলে ১৪৬ রানে অপরাজিত রয়েছেন ট্রাভিস হেড।

লন্ডন: চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে অস্ট্রেলিয়া দলের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক ট্রাভিড হেড (Travis Head)। দলের প্রয়োজনে ওভালে আয়োজিত ফাইনালের (World Test Championship Final 2023) প্রথম দিনে ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন তিনি। ভারতের বিরুদ্ধে (IND vs AUS) বিধ্বংসী মেজাজে ব্যাট করে দুরন্ত শতরান হাঁকান হেড। তাঁর দৌলতেই প্রথম দিনের শেষে চাপে ভারতীয় দল (Team India)।

একসময় ৭৬ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকে স্টিভ স্মিথ ও হেডের ২৫১ রানের পার্টনারশিপে ভর করে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩২৭/৩। মাত্র ১৫৬ বলে ১৪৬ রানে অপরাজিত রয়েছেন হেড। এটিই দেশের বাইরে তাঁর প্রথম টেস্ট শতরান। প্রথম দিনের খেলা শেষে নিজের সাফল্যরহস্য খোলসা করতে গিয়ে হেড বলেন তিনি ইংল্যান্ডের পরিবেশের কথা মাথায় রেখে নিজের টেকনিকে সামান্য বদল ঘটিয়েছেন এবং তাতেই সাফল্যও মিলেছে।

টেকনিক বদলেই সাফল্য

হেড বলেন, 'টস হারাটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু দলের হয়ে নিজের অবদান রাখতে পেরে খুশি। এখনও অবশ্য চারদিনের ক্রিকেট খেলা বাকি রয়েছে। ইংল্যান্ডে খেলার কথা মাথায় রেখে নিজের টেকনিকে কিছু বদল ঘটিয়েছি। ভাল প্রস্তুতির পর সাফল্য পেলে ভালই লাগে। আমরা প্রথমে বল করলেও সমস্যা হত না। আশা করছি ম্যাচ গড়ালে পিচের গতিও বাড়বে এবং আমাদের বোলাররা সঠিক জায়গায় বল রাখতে পারবে। শুরুর দিকে ব্যাট করাটা বেশ কঠিন ছিল। আশা করব আমরা বল করার সময় আমরাও ভাল বল করতে পারব।'

স্মিথের সঙ্গে পার্টনারশিপ

স্মিথের সঙ্গে ব্যাট করতে তাঁর যে বেশ ভাল লাগে সেকথাও অকপটে জানিয়ে দেন হেড। 'এই পরিবেশে আমি নিজের সেরাটা দিতে পারি। স্টিভ স্মিথ আমাদের দলের সেরা ব্যাটার। ব্যাটার হিসাবে ওর দিকে প্রতিপক্ষরা এত বেশি নজর রাখে যে বাকিদের খেলাটা সহজ হয়ে যায়। সেই কারণে আমাদের পার্টনারশিপে ব্যাট করতে আমার বেশ সুবিধাই হয়। আমার কাজই হল ইতিবাচক এবং ধারাবাহিকভাবে ব্যাট করা। ভারতে আমি খেলিনি বটে, তবে সেই নিয়ে আক্ষেপ নেই। অস্ট্রেলিয়ার হয়ে যেখানে যেটুকুই খেলি না কেন, সেটা আমার কাছে পরম সৌভাগ্যের।' বলে জানান হেড। 

আরও পড়ুন: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget