এক্সপ্লোর

ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল পাকিস্তান

লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হার ভারতের। ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে গেল ভারত। ফলে ১৮০ রানে জিতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল পাকিস্তান। ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যে একা লড়াই করেন হার্দিক পাণ্ড্য। তিনি ৪৩ বলে চারটি বাউন্ডারি ও ৬টি ছক্কার সাহায্যে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে রান আউট হয়ে যান হার্দিক। ফলে ভারতের আশা শেষ হয়ে যায়। তিন উইকেট নিয়ে শুরুতেই ভারতের আশা শেষ করে দেন মহম্মদ আমির। হাসান আলিও নিলেন তিন উইকেট।

আজ তৃতীয় বলেই আউট হয়ে যান রোহিত শর্মা (০)। তাঁকে এলবিডব্লু করেন আমির। এই বাঁ হাতি পেসারের বলেই ফেরেন অধিনায়ক বিরাট কোহলিও (৩)। স্লিপে সহজ ক্যাচ মিস হওয়ার পরের বলেই শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট। এরপর শিখর ধবনও (২১) ফিরে যান। যুবরাজ সিংহকে (২২) ফেরান শাদাব খান। মহেন্দ্র সিংহ ধোনিকে (৪) আউট করেন হাসান। এরপর কেদার যাদবকেও (৯) ফেরান শাদাব। রবীন্দ্র জাডেজাকে (১৫) ফেরান জুনেইদ খান। ভারতোর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের আর কিছু করার ছিল না।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান করে ৪ উইকেটে ৩৩৮। জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচেই অসাধারণ শতরান করেন ফকর জামান (১১৪)। আজহার আলি ৫৯ করে রান আউট হন। ৫৭ রানে অপরাজিত থাকেন মহম্মদ হাফিজ। আজ ম্যাচের শুরুটা দারুণ করেন পাকিস্তানের দুই ওপেনার। হার্দিক পাণ্ড্যর বলে ছক্কা হাঁকাতে গিয়ে রবীন্দ্র জাডেজার হাতে ধরা পড়েন ফকর। শোয়েব মালিককে (১২) ফিরিয়ে দেন আজ ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। কেদার যাদবের বলে যুবরাজ সিংহের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম (৪৬)।

ম্যাচের শুরুটা ভালই করেছিল ভারত। চতুর্থ ওভারের প্রথম বলেই ধোনির দস্তানায় ধরা পড়েছিলেন ফকর। কিন্তু, বুমরার বলটি নো-বল হওয়ায় তিনি জীবন পান। সেটা বাদ দিয়ে দুই ওপেনার জমাটি শুরু করেন। ভারত বেশ কয়েকবার রান আউটের সুযোগ পেলেও তা কার্যকর করতে পারেনি। ফলে বড় রান করতে পারে পাকিস্তান। ভারত সেই রানের ধারেকাছেও পৌঁছতে পারল না।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবীচন্দ্রণ অশ্বিন, ভূবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাহ।

পাকিস্তান দল: আজহার আলি, ফকর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, হাসান আলি ও জুনেইদ খান।

সেরা শিরোনাম

Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি-টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি-টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget