এক্সপ্লোর

David Warner: শততম টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওপর ক্ষিপ্ত ওয়ার্নার

Aus vs S Africa: কেরিয়ারের বিরাট মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্ন বক্সিং ডে টেস্ট তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ। তবু মেজাজ ঠিক নেই ডেভিড ওয়ার্নারের।

মেলবোর্ন: কেরিয়ারের এক বিরাট মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্ন বক্সিং ডে টেস্ট তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ। তবু মেজাজ ঠিক নেই ডেভিড ওয়ার্নারের (David Warner)। ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন তাদের তারকা বাঁহাতি ওপেনার।

পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে তিনি মানসিকভাবে একেবারেই ভালো জায়গায় ছিলেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে জাতীয় দলের অধিনায়কত্বের বিষয়ে তাঁর উপর থাকা নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি আবেদন করেছিলেন। কিন্তু ওয়ার্নারের অভিযোগ, বোর্ডের তরফে তাঁকে কোনওরকম সহায়তা করা হয়নি। আর সেই কারণেই ক্রিকেট বোর্ডের ওপর ক্ষিপ্ত ওয়ার্নার।

নিজের ১০০তম টেস্ট খেলার আগে ওয়ার্নার বলেছেন 'পারথ টেস্টে খেলতে নামার আগে আমার মানসিক অবস্থা একেবারেই ভাল ছিল না। যে জায়গায় আমার মানসিকভাবে আমার থাকার কথা ছিল সেই জায়গাতে ছিলাম না। ১০০ শতাংশ মানসিকভাবে ক্রিকেটের প্রতি আমি মনোযোগ দিতে পারিনি। ফলে ওই সময়টা আমার জন্য বেশ কঠিন ছিল।'

অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ৬ উইকেটে জেতে। তবে ওয়ার্নার রান পাননি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রানে আউট হয়ে যান তিনি।

নেতৃত্ব নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চ এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁকে নেতৃত্বের জন্য ভাবছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা। ওয়ার্নারের দাবি, নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা খারাপ প্রভাব ফেলছে পারফরম্যান্সে।

ওয়ার্নার বলেছেন, 'আমি নিজের মতো থাকতে পারলে নিজের মতো সব কিছু সাজিয়ে নিতে পারতাম। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দিক থেকে কোনও সমর্থন পাচ্ছি না। আমার সতীর্থ এবং দলের অন্যরা অসাধারণ। আমার পরিবার এবং বন্ধুদের কথাও বলব। সকলেই কঠিন সময়ে আমার পাশে রয়েছে।' আক্রমণাত্মক অজি ক্রিকেটার আরও বলেছেন, 'গত ফেব্রুয়ারিতেই আমরা বিষয়টা জানতে পেরেছিলাম। কিন্তু কী হচ্ছে আমরা কেউই জানি না। একমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়াই উত্তর দিতে পারবে। জানতে চাইলেও ওরা উত্তর দেবে না। ওরা অবশ্য কাউকেই কোনও উত্তর দেয় না।'

২০১৮ সালে বল বিকৃতির ঘটনায় জড়িত থাকার জন্য ওয়ার্নার এবং স্মিথকে নেতৃত্ব থেকে নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কোনও ধরনের ক্রিকেটে আর কখনও এই দুই ক্রিকেটার নেতৃত্ব দিতে পারবেন না বলে জানানো হয়। সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্মিথ এবং সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। সম্প্রতি নিয়ম শিথিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও ওয়ার্নারের দাবি, তাঁর সঙ্গে সহযোগিতা করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: চোট সারেনি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত খেলবেন না রোহিত, বাদ পড়তে পারেন রাহুল

সেরা শিরোনাম

India vs New Zealand Live: শেষ ৪ উইকেটে ১০৯ রান যোগ করল নিউজ়িল্যান্ড! ভারতীয় ব্যাটিংয়ের সামনে কঠিন পরীক্ষা
শেষ ৪ উইকেটে ১০৯ রান যোগ করল নিউজ়িল্যান্ড! ভারতীয় ব্যাটিংয়ের সামনে কঠিন পরীক্ষা
NZ vs IND Day 2: আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget